উদ্দীপকে রফিক মিয়ার স্ত্রীর মনোভাবে হারাম খাওয়ার প্রবণতা লক্ষ করা যায়।অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। অর্থাৎ যেসব বিষয় কুরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে অবৈধ প্রমাণিত হয় তাকে হারাম বলে। মানুষ নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে প্রয়োজনীয় বিষয় অর্জন করে। অন্যের অর্থ-সম্পদ তার অনুমতি ছাড়া গ্রহণ করা ইসলামি শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। আর এদিকে রফিক মিয়ার স্ত্রীর আকর্ষণ রয়েছে।উদ্দীপকের রফিক মিয়া একজন রিকশাচালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখে চলে যাওয়ার সময় রফিক মিয়া ঐ লোকটিকে ডেকে ব্যাগটি ফেরত দেয়। তার স্ত্রী ঘটনাটি শোনার পর বলল, ব্যাগটি ফেরত না দিয়ে বাড়িতে নিয়ে আসলে পারতে। রফিক মিয়ার স্ত্রীর এ ধরনের মনোভাব ইসলাম সমর্থন করে না। কেননা ব্যাগটি আত্মসাৎ করলে সেটি অবৈধ উপার্জন হতো। আর ইসলামে অবৈধ পথে উপার্জন সম্পূর্ণ নিষিদ্ধ। হারাম উপায়ে জীবিকা নির্বাহ করলে ইবাদত কবুল হয় না। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রফিক মিয়ার স্ত্রীর মধ্যে হারাম খাওয়ার প্রবণতা রয়েছে, যা ইসলামি শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।