শেয়ারFacebookWhatsApp

সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে'- ব্যাখ্যা করো।

উত্তর: সত্যবাদিতা ইসলামের দৃষ্টিতে একটি প্রশংসনীয় গুণ। সত্যবাদীকে সবাই ভালোবাসে। সত্য মানুষকে যাবতীয় অন্যায় থেকে দূরে রাখে । কারণ মানুষ অন্যায় করে স্বীকার করলে তার মধ্যে অন্যায়ের প্রবণতা হ্রাস পায়। পক্ষান্তরে, মিথ্যা একটি জঘন্য ও ধ্বংসাত্মক অভ্যাস। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, সমাজে সে হেয় প্রতিপন্ন হয়। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয় । এভাবে মিথ্যাবাদী ব্যক্তি আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

মনিরা ও সাবিহা দুই বান্ধবী। মনিরা মনে করে বৈধ/অবৈধ যে কোনো পন্থায় প্রচুর সম্পদের মালিক হওয়াতেই সফলতা। তার মতে সত্য ও সঠিক পন্থায় চলা বোকামি। অপরদিকে, তার বান্ধবী সাবিহা সম্পূর্ণ বিপরীত। সে মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন করলে তাতে বরকত থাকে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা সে পছন্দ করে।

Comilla · 2019

উত্তর

তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা করা, নির্ভর করা।

উত্তর

সত্যবাদিতা ইসলামের দৃষ্টিতে একটি প্রশংসনীয় গুণ। সত্যবাদীকে সবাই ভালোবাসে। সত্য মানুষকে যাবতীয় অন্যায় থেকে দূরে রাখে । কারণ মানুষ অন্যায় করে স্বীকার করলে তার মধ্যে অন্যায়ের প্রবণতা হ্রাস পায়। পক্ষান্তরে, মিথ্যা একটি জঘন্য ও ধ্বংসাত্মক অভ্যাস। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, সমাজে সে হেয় প্রতিপন্ন হয়। একটা মিথ্যাকে সত্য সাব্যস্ত করতে হাজারটা মিথ্যা বলতে হয় । এভাবে মিথ্যাবাদী ব্যক্তি আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়।

উত্তর

উদ্দীপকের মনিরার হারাম উপার্জনের চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঘৃণিত কাজ। ইসলাম যাবতীয় অন্যায় ও অবৈধ পন্থায় উপার্জনকে হারাম ঘোষণা করেছে। আর হারাম পন্থায় অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ পন্থায় অর্জিত সম্পদ ইবাদত কবুলের অন্তরায়। তাই উপার্জন সম্পর্কে মনিরার চিন্তা-ভাবনা সম্পূর্ণ ভুলের ওপর প্রতিষ্ঠিত। উদ্দীপকের মনিরা মনে করে বৈধ/অবৈধ যেকোনো পন্থায় সম্পদের মালিক হওয়াতেই সফলতা। সত্য ও সঠিক পন্থায় চলাকে সে বোকামি মনে করে। তার এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। ইসলামে হারাম উপার্জন নিরুৎসাহিত করা হয়েছে এবং হালাল উপার্জন ফরজ করা হয়েছে। কারণ হারাম উপার্জনের মাধ্যমে ব্যক্তির সব রকমের পাপের দরজা খুলে যায়। হারাম উপার্জনে মিথ্যা, শঠতা, প্রতারণাসহ বিভিন্ন পাপের আশ্রয় নিতে হয়। এজন্য রাসুল (স) বলেন, 'যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না' (মুসনাদে আহমাদ)। তাই বলা যায়, মনিরার অবৈধ পন্থায় উপার্জনের চিন্তা-চেতনার পরিণাম ইহকাল ও পরকাল উভয় জগতেই অত্যন্ত ভয়াবহ।

উত্তর

হ্যাঁ, সাবিহার হালাল উপার্জনের চিন্তা চেতনার সাথে আমি একমত। আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত বিধানানুযায়ী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে শ্রম বিনিয়োগ ও মেধা খাটানোর মাধ্যমে উপার্জন করাকে হালাল উপার্জন বলে । সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এবং মিথ্যা বা প্রতারণার মাধ্যমে কাউকে না ঠকিয়ে উপার্জনের পদ্ধতিই হলো হালাল উপার্জন। এ বিষয়ে সাবিহার চিন্তা-চেতনা সঠিক এবং যুক্তিযুক্ত। উদ্দীপকের সাবিহা মনে করে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন করলে তাতে বরকত থাকে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করা সে পছন্দ করে। সাবিহার হালাল উপার্জনের এই মানসিকতা ইসলামের দৃষ্টিতে সঠিক। কারণ হালাল উপার্জন হচ্ছে আল্লাহর নির্দেশিত পন্থা। হালাল উপার্জন করার মাধ্যমে আল্লাহ ও রাসুল (স) এর আদেশ মান্য করা হয় এবং তাদের সন্তুষ্টির মাধ্যমে পরকালে পুরস্কার লাভ করা যাবে। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, 'সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে' (ইবনে মাজাহ)। এ হাদিসে মূলত হালাল উপার্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া হালাল উপার্জনকারী ব্যক্তি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেমন- দুনিয়ায় মর্যাদার অধিকারী হন তেমনি আখিরাতে সফলতা লাভ করবেন। তাই বলা যায়, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জনকে বরকতময় মনে করে এবং হালাল উপার্জনকে প্রাধান্য দিয়ে সাবিহা যথার্থ কাজই করেছে।
HSCIslamic Studies 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।