শেয়ারFacebookWhatsApp

'বায়তুল মাল' অর্থ কী?

উত্তর: বায়তুল মাল অর্থ কোষাগার।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'বায়তুল মাল' অর্থ কী?

উদ্দীপক

রোহান এইচ, এস, সি পরীক্ষার্থী। আর কিছুদিন পরেই তার ফাইনাল পরীক্ষা। পরীক্ষায় ভালো ফলাফলের আশায় রোহান নিয়মিত লেখাপড়া করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে। রোহানের এক বন্ধু তার কার্যকলাপ দেখে তাকে বলে, 'এত পড়াশুনা করে কী লাভ হবে? আল্লাহর উপর ছেড়ে দাও। তিনিই আমাদের ফলাফল ভাল করে দেবেন'। তাদের কথা-বার্তা শুনে রোহানের বাবা বললেন, 'চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয়'।

Comilla · 2019

উত্তর

বায়তুল মাল অর্থ কোষাগার।

উত্তর

ইমানের পূর্ণতা লাভে সবর অপরিহার্য ভূমিকা পালন করে। সবর বা ধৈর্য ছাড়া ইমান পূর্ণতা পায় না। কারণ আল্লাহর প্রতি ইমান পোষণ এবং ইমানের দাবি নিষ্ঠার সাথে পূরণের জন্য সবরের বিকল্প নেই । ধৈর্যহীনতার কারণে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাই ধৈর্যের সাথে যারা ইবাদত করতে পারে তারা আল্লাহর অশেষ অনুগ্রহ লাভের নিশ্চয়তা পায়। এজন্য রাসুল (স) বলেছেন, 'সবর ইমানের অধাংশ' (বুখারি ও মুসলিম)।

উত্তর

রোহানের চরিত্রে যে গুণাবলি লক্ষ করা যায় তাকে তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল হলো কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা করা। মানুষ তার কাঙ্ক্ষিত ফললাভের আশায় নিজে আগে সাধ্যমতো চেষ্টা করবে, তারপর আল্লাহর ওপর ভরসা করবে এটাই তাওয়াক্কুলের শিক্ষা। রোহানের চরিত্রে এ শিক্ষাই প্রতিফলিত হয়। উদ্দীপকের রোহান এইচ, এস, সি পরীক্ষার্থী। পরীক্ষায় ভালো ফলাফলের আশায় সে নিয়মিত লেখাপড়া করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে রোহানের এ গুণাবলি তাওয়াক্কুলের প্রতি নির্দেশ করে। কারণ তাওয়াক্কুল হলো নিজে আগে চেষ্টা করার পর ভালো ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। সুতরাং বলা যায়, রোহানের নিয়মিত লেখাপড়া করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করার গুণাবলি তাওয়াক্কুলকেই নির্দেশ করে।

উত্তর

'চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয় – তাওয়াক্কুল সম্পর্কিত রোহানের বাবার এ বক্তব্যটি যথার্থ এবং যুক্তিযুক্ত। কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা রাখাকে তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুলের শর্ত হলো, ব্যক্তি প্রথমে নিজে চেষ্টা করবে, তারপর সফলতার জন্য আল্লাহর ওপর ভরসা করবে। যা রোহানের বাবার বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রোহানের বাবা তার ছেলের বন্ধুর কথা শুনে তাকে তাওয়াক্কুল সম্পর্কে সঠিক ধারণা দেন। রোহানের বন্ধু ভালো ফলাফলের জন্য পড়াশোনার প্রতি গুরুত্ব না দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করার কথা বলে। তার এ কথা শুনে রোহানের বাবা বলেন, চেষ্টা না করে হাত-পা গুটিয়ে থাকা বা ভালো ফলাফলের আশায় বসে থাকা ইসলামের আদর্শ নয়। তাওয়াক্কুল সম্পর্কে রোহানের বাবার এ উক্তিটি যথার্থ। কারণ তাওয়াক্কুলের বিধান হলো ব্যক্তি আগে নিজে চেষ্টা করবে তারপর ভালো ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করবে। কেউ যদি খাবার তৈরি না করে উপকরণগুলো নিয়ে বসে থাকে এবং ক্ষুধা মেটানোর জন্য শুধু আল্লাহর উপর ভরসা করে, তাহলে তার ক্ষুধার নিবৃত্তি হবে না । তাই তাওয়াক্কুল সম্পর্কিত রোহানের বাবার বক্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।