আমি জিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি'— ব্যাখ্যা করো।
উত্তর: আল্লাহ তায়ালা জিন ও মানবজাতিকে কেবল তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ব্যাপকতর অর্থে দৈনন্দিন জীবনের সব কাজে আল্লাহ তায়ালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। ইবাদত প্রধানত দুই ধরনের। যথা- হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বা বান্দার হক। সালাত, সাওম ও হজ প্রভৃতি হলো হাক্কুল্লাহ। আবার পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করা হলো হাক্কুল ইবাদ। পৃথিবীতে মানুষ ও জীন জাতি একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্ট। আর ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আমি জিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি'— ব্যাখ্যা করো।
উত্তর