উদ্দীপকে কোন ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত? ওয়াহিদ সরকারের ভূমিকাটি চিহ্নিতপূর্বক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ওয়াহিদ সরদার-এর ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত।ওয়াহিদ সরদার গাছের প্রতি ভালোবাসার কারণে কোনো পারিশ্রমিক ছাড়াই যশোর, ঝিনাইদহ ও খুলনার ৫০০ কি.মি. জুড়ে বিভিন্ন রাস্তার গাছ থেকে ১২৭ কেজি পেরেক তুলেছেন। উক্ত ভূমিকাটিই ইমানের অংশ বলে বিবেচিত।ওয়াহিদ সরদারের উক্ত ভূমিকা সৃষ্টির প্রতি কর্তব্য বা ইহসান প্রকাশ পেয়েছে। মহান স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো স্রষ্টার মর্জি মোতাবেক সর্বোত্তমরূপে সম্পন্ন করাকে ইহসান বলে। ইহসান দুই ধরনের যথা- ১. স্রষ্টার প্রতি ইহসান ২. সৃষ্টির প্রতি ইহসান। উদ্দীপকে ওয়াহিদ সরকারের ভূমিকাতে সৃষ্টির প্রতি ইহসান প্রকাশ পেয়েছে। কেননা ইহসানের অনেকগুলো উপায় রয়েছে। তন্মধ্যে একটি হলো পাখি, গাছপালা, পাহাড়-নদী, প্রাকৃতিক সকল সৃষ্টিসমূহ সংরক্ষণ ও পরিচর্যা করা এবং অকারণে তাদেরকে হত্যা বা নির্মূল না করা। ইহসান করা আল্লাহর নির্দেশ। তিনি বলেন, "তুমি ইহসান কর যেমন আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন।" (সূরা কাসাস : ১৭৭) তাই ইহসান করা মুমিনের গুণ এবং ইমানের অংশ। তাই বলা যায়, উদ্দীপকে ওয়াহিদ সরকারের ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত হওয়াটা যুক্তিযুক্ত এবং যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ভূমিকাটি মনীষীদের দৃষ্টিতে ইমানের অংশ বলে বিবেচিত? ওয়া…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর