শেয়ারFacebookWhatsApp

মক্কা বিজয়কালে রাসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন- ব্যাখ্যা কর।

উত্তর: মক্কা বিজয়কালে রসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের মধ্যেৎকৃষ্ট দৃষ্টান্ত। দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করাও স্বদেশপ্রেমের পরিচায়ক। দেশের কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়। মক্কা বিজয়কালে রসুল (সা.) সকলকে ক্ষমা করার মাধ্যমে তিনি তার দেশের মানুষকে ভালোবাসার পরিচয় প্রকাশ করেছেন। আর দেশের মানুষকে ভালোবাসা দেশপ্রেমেরই নিদর্শন। রসুল (সা.) এর নিঃশর্ত ক্ষমতা ঘোষণার মাধ্যমে তার দেশের বড় ধরনের হানা-হানি, মারামারি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে রক্ষা 'করে' একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ উপহার দিয়েছিলেন। যাতে করে দেশের `সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তাও নিশ্চিত হয়েছিল। তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, মক্কা বিজয়কালে রাসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মক্কা বিজয়কালে রাসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করে দেশপ্রেমের অনন্য…

উদ্দীপক

স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশের প্রতি মায়া-মমতা আকর্ষণই হলো স্বদেশপ্রেম। দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেমের এ অনুভূমি হ্রাস পায় না। আমাদের প্রিয়নবি (সা) ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে নবি (সা.) জন্মভূমি মক্কা নগরী ত্যাগকালে বারবার অশ্রুসজল নয়নে মক্কার দিকে তাকাচ্ছিলেন-আর বলছিলেন, হে আমার স্বদেশ তুমি কত সুন্দর! আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আবার দশ বছর পরে মাতৃভূমিকে স্বাধীন করে সকলকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন, যা নিজ জাতির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদতস্বরূপ। রাসুল (সা.) বলেছেন দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

দাঈ শব্দের অর্থ দাওয়াত প্রদানকারী। যিনি বা যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তাকে দাঈ বলে।

উত্তর

সৃষ্টিগতভাবে প্রত্যেক বনি আদমকেই আল্লাহ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে সূরা বনি ইসরাইলে আল্লাহ বলেন- وَلَقَدْ كَزَمْنَا بَنِي آدَمَ অর্থ: "নিশ্চয়ই আমি আদমের সন্তান-সন্ততিকে মর্যাদা দান করেছি।” এ মর্যাদার মধ্যে প্রতিবন্ধীরাও শামিল। সুতরাং তাদের হেয় করা যাবে না, খাটো করা যাবে না। তাদের ক্ষেত্রে এমন কোনো শব্দ প্রয়োগ করা যাবে না। যাতে তারা কষ্ট পায় তাদের মর্যাদা হানি করা যাবে না।

উত্তর

মক্কা বিজয়কালে রসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের মধ্যেৎকৃষ্ট দৃষ্টান্ত। দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করাও স্বদেশপ্রেমের পরিচায়ক। দেশের কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়। মক্কা বিজয়কালে রসুল (সা.) সকলকে ক্ষমা করার মাধ্যমে তিনি তার দেশের মানুষকে ভালোবাসার পরিচয় প্রকাশ করেছেন। আর দেশের মানুষকে ভালোবাসা দেশপ্রেমেরই নিদর্শন। রসুল (সা.) এর নিঃশর্ত ক্ষমতা ঘোষণার মাধ্যমে তার দেশের বড় ধরনের হানা-হানি, মারামারি ও বিশৃঙ্খল পরিবেশ থেকে রক্ষা 'করে' একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ উপহার দিয়েছিলেন। যাতে করে দেশের `সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণের পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তাও নিশ্চিত হয়েছিল। তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, মক্কা বিজয়কালে রাসুল (সা.) সকলকে নিঃশর্ত ক্ষমা করা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।

উত্তর

স্বদেশপ্রেম একটি মহা মানবিক গুণ। বলা হয়েছে, "স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ।" প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন। দেশের স্বার্থ রক্ষার কাজ করেন। নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করার বিভিন্ন মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম হলো নিজেকে শিক্ষা-দীক্ষা ও জ্ঞানে-গুণে সুন্দর ও যোগ্য করে তোলা এদেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করা। অপচয়, অপব্যয় ও বিনষ্ট না করা। দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেখালে তা প্রতিহত করা। দেশকে সুন্দর করার জন্য, দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। দেশের যা কিছু ভালো আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ও আরো ভালো কিছু করার প্রচেষ্টা চালানো। সবসময় দেশের সবকিছুর প্রতি ইতিবাচক মনোভাব থাকা। দেশের যা কিছু নেতিবাচক দিক আছে তা দূর করার চেষ্টা করা। আমাদের প্রিয়নবি (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া তিনি কীভাবে তার স্বদেশের প্রতি অনুরাগী ছিলেন নিজেকে সেভাবে স্বদেশের প্রতি অনুরাগী করা। দেশপ্রেম ও দেশের সেবা করাকে ইবাদত মনে করে সেভাবে কাজ করা। আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন সুতরাং দেশপ্রেম থাকা ও দেশরক্ষা করা এটা ইসলামের নির্দেশ হিসেবে মেনে নিয়ে তা পালনে উদ্বুদ্ধ হওয়া। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করা। সর্বোপরি দেশের মানুষ, সম্পদ ইত্যাদির প্রতি আকর্ষণ মমত্ববোধ ও ভালোবাসার টান সৃষ্টি করার মাধ্যমে নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করা যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।