উদ্দীপকে বর্ণিত 'চ'-এর ধারণাকে তুমি সঠিক মনে কর কিনা? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'চ'-এর ধারণাকে আমি সঠিক মনে করি না।আমাদের সমাজে নানা ধরনের প্রতিবন্ধী ছড়িয়ে আছে। সৃষ্টির সেরা মানব শিশুরা শারীরিক, মানসিক ও ইন্দ্রিয় প্রতিবন্ধী হয়ে আমাদের সমাজে অবজ্ঞা ও অবহেলার শিকার হচ্ছে। নানারকম অপমানমূলক শব্দ, তুচ্ছতাচ্ছিল্য করা হয় (যেমন- হাবাগোবা, পাগল, কানা, অন্ধ, লুলা, লেংড়া)। ইসলাম এ ধরনের কাজকে সম্পূর্ণরূপে নিষেধ করেছে।প্রতিবন্ধী শব্দটি নিয়েও প্রচলিত রয়েছে অনেক রকমের কুসংস্কার ও ভুল ধারণা, আমাদের দেশে শিশুর প্রতিবন্ধীত্বের জন্য মা-বাবার পূর্ব পাপ অভিশাপ, অন্যায় অপরাধের শাস্তি ইত্যাদিকে দায়ী করা হয়। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনকি প্রতিবন্ধিতা কোনো ছোঁয়াচে রোগও নয়। কিন্তু তা সত্ত্বেও প্রতিবন্ধী শিশু এবং ওই শিশুর পরিবারকে সমাজে অনেক অপবাদ ও অবজ্ঞা সহ্য করতে হয়। কিন্তু ইসলাম আমাদেরকে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। তাই প্রতিবন্ধী শিশুর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। উদ্দীপকে জনাব। 'চ'-তার প্রতিবন্ধী ছেলেকে তার পূর্বপুরুষের পাপের ফসল মনে করেন। তিনি মনে করেন, প্রতিবন্ধিতা একটি অভিশাপ তার এরূপ মনোভাব সঠিক নয়। উপরিউক্ত আলোচনায় তার এরূপ দৃষ্টিভঙ্গির অযৌক্তিকতা ফুটে উঠেছে। তাই 'চ'-এর ধারণাকে আমি সঠিক মনে করি না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'চ'-এর ধারণাকে তুমি সঠিক মনে কর কিনা? তোমার মতের সপ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর