'ক' ব্যাংকের ভূমিকায় ব্যক্তিজীবনের কোন আদর্শটি নিশ্চিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' ব্যাংকের ভূমিকায় ব্যক্তিজীবনের নারীর অধিকার ও নারীর প্রতি সম্মানরোধ আদর্শটি নিশ্চিত হয়।'ক' ব্যাংক তার প্রতিটি শাখায় পৃথক কাউন্টারের ব্যবস্থা করে মহিলাদের ব্যাংকিং সেবা প্রদান করে। যার কারণে মহিলা গ্রাহকগণ এতে স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারেন। তাই 'ক' ব্যাংকের ভূমিকায় নারী অধিকার নিশ্চিত করে। আর নারী অধিকার সম্পর্কে আল্লাহ বলেন, নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার রয়েছে যেমন আছে তাদের ওপর পুরুষদের। (সূরা আল-বাকারা: ২২৮)নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হমিদাহর অন্যতম গুণ। এটি একটি মহৎগুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক।মানুষ হিসেবে নারী-পুরুষ উভয়ই সমমর্যাদার অধিকারী। কোথাও শুধু পুরুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়নি। ইসলামের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে নারী জাতিকে অত্যন্ত অঙ্কার চোখে দেখা হতো। তাদের জীবনের নিরাপত্তা ছিল না। ইসলামই সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যক্তিজীবনে একজন পুরুষ প্রয়োজনীয় সুবিধা পাবে তেমনি নারীও একই সুবিধা পারে। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' ব্যাংকের ভূমিকা ব্যক্তিজীবনে নারী অধিকার ও নারীর প্রতি সম্মানবোধ নিশ্চিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' ব্যাংকের ভূমিকায় ব্যক্তিজীবনের কোন আদর্শটি নিশ্চিত হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর