শেয়ারFacebookWhatsApp

সৎ ব্যবসায়ীদের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে দেখা যায় অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক সৎ ব্যবসায়ী নিজেদের পেশা নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছেন। আবার অনেকে পেশা পরিবর্তনও করেছেন। তাদের মধ্যে তবুও কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করার প্রবণতা লক্ষ করা যায়নি। এমন ব্যবসায়ীদের জন্য ইসলামে মর্যাদা ঘোষণা করা হয়েছে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, 'সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবি, সত্যবাদী ও শহিদদের সঙ্গে থাকবে। (তিরমিজী) ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা ও সততার সঙ্গে পরিচালিত হবে, তখন এটি নেক আমলে পরিণত হবে। নবি করিম (সা.) নির্দেশনা মোতাবেক ব্যবসা-বাণিজ্য করলে তা আল্লাহর রহমত লাভের মাধ্যম হবে।ইসলামে সৎ ব্যবসায়ীদের মুজাহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। নবি করিম (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির মতো। আর যারা রাত্রিতে নফল ইবাদত করে ও দিনে রোজা রাখে তাদের সমতুল্য। (ইবনে মাজাহ)সৎ ব্যবসায়ী নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে সততা অবলম্বন করে থাকে। আর যারা নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে হাদিসে তাদেরকে মুজাহিদ আখ্যায়িত করা হয়েছে। রসুল (সা.) বলেন, ঐ ব্যক্তি পরিপূর্ণ মুজাহিদ, যে আল্লাহর অনুগত হয়ে আপন প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে। (আল জামিউল কাবীর) রসুল (সা.)-এর এ ওয়াদার মাধ্যমে সৎ ব্যবসায়ীরা আল্লাহর কাছে মুজাহিদের উচ্চ মর্যাদা লাভ করবে এবং পরকালে তারা শহিদদের সঙ্গে বসবাস করবেন।হাদিসে এসেছে, রসুল (সা.) বলেন, "বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।” (মুসতাদবাক হাকিম) অতএব উপরিউক্ত আলোচনার দ্বারা প্রতীয়মান হয় যে, সৎ ব্যবসায়ীদের জন্য উভয় জগতে রয়েছে বিশেষ মর্যাদা ও সম্মান।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সৎ ব্যবসায়ীদের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছেন? উদ্দীপকের আলো…

উদ্দীপক

জুলাই বিপ্লবের পরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। ফলে প্রয়োজনীয় দ্রব্যসমূহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ভোক্তা অধিকারসহ সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত বাজারদর পর্যবেক্ষণ করেও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে সৎ ব্যবসায়ীরা নিজেদের পেশা নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছেন। আবার অনেকে পেশাও পরিবর্তন করেছেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে।

উত্তর

ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্যে, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থসামাজিক নানা কর্মকান্ডে কোনো অবস্থাতেই প্রতারণা জায়েজ নয়। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যাবলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ডটি হলো। প্রতারণার অন্তর্ভুক্ত। আর প্রতারণার মাধ্যমে উপার্জন হলো 'হারাম' উপার্জন বা অবৈধ উপার্জন। হারাম অর্থ নিষিদ্ধ মন্দ, অসংগত, অবৈধ, অপবিত্র ইত্যাদি। পরিভাষায়, যেসকল কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে হারাম উপার্জন বলা হয়। ন্যায়-নীতিহীন, মানবতাবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলা হয়। যেমন- সুদ, ঘুষ, প্রতারণা, পণ্যে ভেজাল, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে পণ্য গুদামজাতকরণ করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জন ইত্যাদি। উদ্দীপকে জুলাই বিপ্লবের পরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যাদি গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। ফলে প্রয়োজনীয় দ্রব্যসমূহ সাধারণ ক্রয়-ক্ষমতার বাইরে চলে যায়। এখানে দেখা যায় এ ব্যবসায়ীরা মানবতা বিবর্জিত ও মানুষের জন্য ক্ষতিকর পন্থায় অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে যা হারাম উপার্জন বলে সাব্যস্ত। হারাম উপার্জিত অর্থের বিধান ও হারাম বা অবৈধ। হারাম উপার্জিত অর্থের কুফল ও পরিণাম অত্যন্ত ভয়াবহ। হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। আল্লাহর কাছে দুআ কবুলের জন্য হালাল উপার্জন পূর্বশর্ত। হারাম উপার্জনকারীর পরিণাম হলো জাহান্নাম। রসুল (সা.) বলেছেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত।” (আহমদ ও বায়হাকি।) সুতরাং বলা যায় যে, হারাম উপার্জিত অর্থ একজন মানুষের পরকালীন জীবনে ভয়াবহ অবস্থার সম্মুখীন করবে।

উত্তর

উদ্দীপকে দেখা যায় অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক সৎ ব্যবসায়ী নিজেদের পেশা নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছেন। আবার অনেকে পেশা পরিবর্তনও করেছেন। তাদের মধ্যে তবুও কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করার প্রবণতা লক্ষ করা যায়নি। এমন ব্যবসায়ীদের জন্য ইসলামে মর্যাদা ঘোষণা করা হয়েছে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, 'সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবি, সত্যবাদী ও শহিদদের সঙ্গে থাকবে। (তিরমিজী) ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা ও সততার সঙ্গে পরিচালিত হবে, তখন এটি নেক আমলে পরিণত হবে। নবি করিম (সা.) নির্দেশনা মোতাবেক ব্যবসা-বাণিজ্য করলে তা আল্লাহর রহমত লাভের মাধ্যম হবে।ইসলামে সৎ ব্যবসায়ীদের মুজাহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। নবি করিম (সা.) বলেছেন, বিধবা ও মিসকিনদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির মতো। আর যারা রাত্রিতে নফল ইবাদত করে ও দিনে রোজা রাখে তাদের সমতুল্য। (ইবনে মাজাহ)সৎ ব্যবসায়ী নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে সততা অবলম্বন করে থাকে। আর যারা নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে হাদিসে তাদেরকে মুজাহিদ আখ্যায়িত করা হয়েছে। রসুল (সা.) বলেন, ঐ ব্যক্তি পরিপূর্ণ মুজাহিদ, যে আল্লাহর অনুগত হয়ে আপন প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে। (আল জামিউল কাবীর) রসুল (সা.)-এর এ ওয়াদার মাধ্যমে সৎ ব্যবসায়ীরা আল্লাহর কাছে মুজাহিদের উচ্চ মর্যাদা লাভ করবে এবং পরকালে তারা শহিদদের সঙ্গে বসবাস করবেন।হাদিসে এসেছে, রসুল (সা.) বলেন, "বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।” (মুসতাদবাক হাকিম) অতএব উপরিউক্ত আলোচনার দ্বারা প্রতীয়মান হয় যে, সৎ ব্যবসায়ীদের জন্য উভয় জগতে রয়েছে বিশেষ মর্যাদা ও সম্মান।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।