উদ্দীপকে ১নং ইবাদতের সামাজিক গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ১নং ইবাদতটি হলো সালাত। সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনের বাসস্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজ-খবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদের সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপন উদ্বুদ্ধ করে। সুতরাং আমরা সময়ের প্রতি লক্ষ রেখে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করবো।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১নং ইবাদতের সামাজিক গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর