শেয়ারFacebookWhatsApp

'খ'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।

উত্তর: 'খ'-এর কর্মকাণ্ড 'দেশপ্রেম'-এর শামিল। মাতৃভূমি তথা দেশের প্রতি প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।দেশপ্রেম একটি মহৎ মানবিকগুণ। বলা হয়েছে, "স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ।” প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন। দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না। সার্বভৌমত্বের প্রশ্নে দেশপ্রেমিক আপোষহীন। দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করেন না।দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন। রাসুল (সা.) এ প্রসঙ্গে ইরশাদ করেন "দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” (তিরমিযি) উদ্দীপকে 'খ' রাষ্ট্রের সম্পদ রক্ষায় যত্নশীল হওয়া ও রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ বা বিনষ্ট হওয়া থেকে নিজেকে নিবৃত রাখে। তাই 'খ'-এর কর্মকাণ্ড দেশপ্রেমের শামিল।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'খ'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' একজন ব্যবসায়ী। তিনি সালাত আদায় করেন এবং রোযা পালন করেন। কিন্তু তিনি খাদ্যদ্রব্য বিক্রির সময় ভালো জিনিসের সাথে খারাপ বা পচা খাদ্যদ্রব্য মিশিয়ে বিক্রি করেন। বিষয়টি জেনে তার পিতা তাকে পরকালের কঠিন বিপদের কথা স্মরণ করে দিয়ে এরকম কর্মকান্ডের পরিণতি ব্যাখ্যা করেন। অপরদিকে, 'খ' একজন বড় আমলা। তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। তিনি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ বা বিনষ্ট হওয়ার থেকে নিজেকে নিবৃত রাখেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'ইসলাম' শব্দের উৎপত্তি 'সিলমুন' ও 'সালামুন' শব্দ হতে।

উত্তর

ইসলাম শিক্ষা সর্বপ্রাচীন, রাসুল (সা.) মক্কায় সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম (রা.)-এর বাড়িতে 'দারুল আরকাম' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। এখানেই প্রথম ইসলামি শিক্ষার প্রচার শুরু হয়। এই সর্বপ্রাচীন শিক্ষাই সর্বাধুনিক। ইসলামি শিক্ষায় কুরআন, হাদিস, ইসলামের মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি বাস্তব জীবনসম্মত, চিকিৎসা, প্রকৌশল ইতিহাস, অর্থনীতি, রাজনীতি শিক্ষার প্রতি তাগিদ দেয়। একজন আদর্শ মানুষ গঠনে সততা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, সত্যবদিতা শিক্ষা দেওয়া হয়। তাই বলা যায়, ইসলাম শিক্ষা সর্বপ্রাচীন আবার সর্বাধুনিক।

উত্তর

'খ'-এর কর্মকাণ্ড 'দেশপ্রেম'-এর শামিল। মাতৃভূমি তথা দেশের প্রতি প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।দেশপ্রেম একটি মহৎ মানবিকগুণ। বলা হয়েছে, "স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ।” প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন। দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না। সার্বভৌমত্বের প্রশ্নে দেশপ্রেমিক আপোষহীন। দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করেন না।দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তায়ালা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন। রাসুল (সা.) এ প্রসঙ্গে ইরশাদ করেন "দেশরক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” (তিরমিযি) উদ্দীপকে 'খ' রাষ্ট্রের সম্পদ রক্ষায় যত্নশীল হওয়া ও রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ বা বিনষ্ট হওয়া থেকে নিজেকে নিবৃত রাখে। তাই 'খ'-এর কর্মকাণ্ড দেশপ্রেমের শামিল।

উত্তর

'ক' খাদ্য দ্রব্য বিক্রিয় সময় ভালো জিনিসের সাথে খারাপ বা পচাঁ খাদ্যদ্রব্য মিশিয়ে বিক্রি করেন, যা প্রতারণার শামিল। আর প্রতারণা মানবতাবিরোধী গর্হিত কাজ।ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে জীবনে যা কিছু করবে তার মধ্যে ফাঁকি ও প্রতারণার স্থান নেই। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন দেয় না।পণ্যের দোষ গোপন করে বিক্রি করা তথা ব্যবসায় বাণিজ্যে প্রতারণা করলে আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে। তাছাড়া প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম বুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান হবে জাহান্নামে। অপরদিকে সৎভাবে ব্যবসায় বাণিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জান্নাতে স্থান পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেন।"পণ্যের দোষ ত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষ ত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।" (মুনতাকা)ইসলামে প্রতারণার নিষেধ রয়েছে। মহান আল্লাহ বলেন, "অবশ্যই তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিওনা এবং জেনে বুঝে সত্যকে গোপন কর না।” (সূরা আল-বাকারা: ৪২)উদ্দীপকে 'ক' এর পিতা প্রতারণার এসব কুফল বিবেচনা করে তাকে প্রতারণার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। কুরআন ও হাদিসের আলোকে 'ক'-এর পিতার বক্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।