স্থানীয় ইমাম সাহেবের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: স্থানীয় ইমাম সাহেব সন্তান হিসেবে ছেলেমেয়ের সমান সুযোগ লাভের অধিকার সম্পর্কে বলেছেন।সন্তান লালন-পালনের ক্ষেত্রে ইসলাম পুত্র সন্তানকে কন্যা সন্তানের ওপর প্রাধান্য দিতে নিষেধ করেছে। বরং ইসলাম ছেলেমেয়েদের মাঝে সমতা বিধান করার আদেশ দিয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইসলাম কন্যা সন্তানের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে হাদিসে এসেছে রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি পুত্র সন্তানকে কন্যা সন্তানের ওপর প্রাধান্য দেয় না সে জান্নাতবাসী হবে।" (আবু দাউদ)নবি করিম (সা.) বলেছেন, "যে লোকের কোনো কন্যা সন্তান রয়েছে এবং সে তাকে জীবন্ত প্রোথিত করেনি এবং ঘৃণার চোখেও দেখেনি তার ওপর নিজের পুত্র সন্তানকে অগ্রাধিকার দেয়নি, তাকে আল্লাহপাক জান্নাত দান করবেন।” (আবু দাউদ)জন্মের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েদের ভরণ-পোষণের দ্বায়িত্ব তার পিতার। বিয়ের পর স্বামী তার (স্ত্রীর) ভরণ-পোষণের দ্বায়িত্ব নিবে।উদ্দীপকে জনাব 'ক' ছেলে সন্তান ও মেয়ে সন্তানের মাঝে ভেদাভেদ করলে ইমাম সাহেব তাকে এ কাজে নিষেধ করেন এবং ছেলেমেয়ের সমান অধিকারের কথা বলেন। তাই ইমাম সাহেবের উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
স্থানীয় ইমাম সাহেবের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর