'ক'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পিতার বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' খাদ্য দ্রব্য বিক্রিয় সময় ভালো জিনিসের সাথে খারাপ বা পচাঁ খাদ্যদ্রব্য মিশিয়ে বিক্রি করেন, যা প্রতারণার শামিল। আর প্রতারণা মানবতাবিরোধী গর্হিত কাজ।ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে জীবনে যা কিছু করবে তার মধ্যে ফাঁকি ও প্রতারণার স্থান নেই। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন দেয় না।পণ্যের দোষ গোপন করে বিক্রি করা তথা ব্যবসায় বাণিজ্যে প্রতারণা করলে আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে। তাছাড়া প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম বুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান হবে জাহান্নামে। অপরদিকে সৎভাবে ব্যবসায় বাণিজ্য করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জান্নাতে স্থান পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেন।"পণ্যের দোষ ত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষ ত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।" (মুনতাকা)ইসলামে প্রতারণার নিষেধ রয়েছে। মহান আল্লাহ বলেন, "অবশ্যই তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিওনা এবং জেনে বুঝে সত্যকে গোপন কর না।” (সূরা আল-বাকারা: ৪২)উদ্দীপকে 'ক' এর পিতা প্রতারণার এসব কুফল বিবেচনা করে তাকে প্রতারণার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। কুরআন ও হাদিসের আলোকে 'ক'-এর পিতার বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পিতার বক্তব্য কুরআন ও হাদিসের আল…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর