জনাব 'ক'-এর আচরণ শরিয়তের আলোকে কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক'-এর আচরণ ইসলামি শরিয়তের বর্ণিত নারীর অধিকারের পরিপন্থি।বিশ্ব মানবতার কল্যাণের অনন্য জীবনব্যবস্থার নাম ইসলাম। নারীর সব রকম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে। পবিত্র কুরআনে সূরা 'নিসা' (অর্থ-নারী) নামে একটি সূরাও আল্লাহ তায়ালা নাজিল করেছেন।শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজেকে পরিস্ফুটিত করতে পারে। তাই ইসলাম নারীর শিক্ষা লাভের অধিকারকে সুপতিষ্ঠিত করছে। হাদিসে এসেছে রাসুল (সা.) বলেছেন, "প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ।”(বায়হাকি : ৩২৫)নারীদের তালিম-তারবিয়ার ব্যাপারে পবিত্র কুরআন বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "তোমরা তাদের (নারীদের) সাথে উত্তম আচরণ কর ও উত্তম আচরণ করার শিক্ষা দাও।” (সূরা নিসা : ৩৯) আয়াতে নারীদের শিক্ষা প্রাপ্তির অধিকারের কথাই বলা হয়েছে।উদ্দীপকে জনাব 'ক' মেয়েদের ধর্মীয় প্রয়োজনীয় শিক্ষা প্রদান করছেন না, এবং মেয়েদের প্রতি অসন্তুষ্ট। এর দ্বারা তিনি ইসলামে বর্ণিত নারীদের শিক্ষালাভের অধিকার খর্ব করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ক'-এর আচরণ শরিয়তের আলোকে কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর