শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি ইমাম গাযালি ও ইমাম রাযি (র.) কয় ভাগে বিভক্ত করেছেন তা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সবরকে ইমাম গাযালি এবং ইমাম রাযি (র.) বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন।ইমাম গাযালি (র.) সবরকে যেভাবে বিভক্ত করেছেন সেগুলো হলো-১. ইবাদত পালনে সবর: নিয়মিত ইবাদত করা সত্যিই কষ্টকর ব্যাপার। সালাত, সাওম, হজ ইত্যাদি ইবাদতে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই ইবাদত পালনে সবর অবলম্বন করতে হয়। ২. বিপদাপদের সময় সবর করা: সুখ-দুঃখ, বিপদাপদ মানবজীবনের নিত্যসঙ্গী। ধৈর্যের সাথে বিপদাপদের মোকাবিলা করতে পারলে মুমিনের মর্যাদা বাড়ে। ৩. পাপ থেকে বাঁচার জন্য সবর করা : শয়তান মানুষকে পাপ কাজের দিকে প্রলুব্ধ করে। এসময় ধৈর্য খুবই আবশ্যক। ৪. জুলুম-অত্যাচারে সবর করা: সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে নানা রকম জুলুম-অত্যাচার ও বাধা-বিপত্তি আসে। ধৈর্যের সাথে এসবের মোকাবিলা করাই প্রকৃত মুমিনের কাজ। ৫. সুখে ও আনন্দে সবর করা: অনেক সময় মানুষ সুখ ও সফলতার আনন্দের আতিশয্যে হিতাহিত জ্ঞান হারিয়ে নানারকম অপকর্মে লিপ্ত হয়। এসময় সবর করা একান্ত কর্তব্য। ইমাম রাযি (র.) দুই ধরনের। সবরের উল্লেখ করেছেন তা হলো- ১. ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর : লেখাপড়া ও অধ্যয়ন অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তাই ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর অবলম্বন করা আবশ্যক। ২. অনিচ্ছাকৃত কর্ম সম্পাদনে সবর: ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগের মাধ্যমে অথবা আন্তরিকভাবে আদিষ্ট হয়ে কোনো কাজ সম্পন্ন করার সময় সবর। অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। এতে আমাদের রাগ হয়, আমরা উত্তেজিত হই। এ সময় সবর না করলে অনেক অঘটন ঘটে যেতে পারে।" সুতরাং উদ্দীপকে উল্লিখিত বিষয় অর্থাৎ 'সবর'-কে ইমাম গাযালি ও ইমাম রাযি (র.) উল্লিখিত ভাগে বিভক্ত করেছেন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি ইমাম গাযালি ও ইমাম রাযি (র.) কয় ভাগে বিভক্…

উদ্দীপক

ব্যক্তিগত জীবনে উন্নতি-অবনতির ক্ষেত্রে সবরের ভূমিকা অপরিসীম। সৎভাবে জীবনযাপন করতে হলে অসংখ্য জীবন সংগ্রামের মোকাবিলা করতে হয়। কিন্তু অসৎভাবে জীবন শুরু করলে কোনো বাধাই থাকে না। মানুষের কাছে শ্রদ্ধা-ভালোবাসা পেতে হলে সৎভাবে জীবনযাপনসহ অসীম ধৈর্যধারণের পরিচয় দিতে হয়। যারা সবর করেন, তারা মানুষের কাছে যেমন প্রিয়, তেমনি আল্লাহর কাছেও প্রিয়।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

স্রষ্টা ও সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সুন্দরভাবে পালন করাকে ইহসান বলে।

উত্তর

"আল্লাহ সবরকারীকে ভালোবাসেন।” উল্লিখিত বাক্যটি সূরা আলে-ইমরানের ১৪৭নং আয়াত। উক্ত আয়াতে মহান আল্লাহ সবরের গুরুত্ব বুঝিয়েছেন। পাশাপাশি সবরের ফলাফল ও উপকারিতা বুঝিয়েছেন। সবর অর্থ সহ্য করা, বিরত থাকা, বিচলিত না হওয়া। দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালামসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম সবর। সবর সম্পর্কে অন্যত্র মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা আল-বাকারা : ১৫৩) মহানবি (সা.) হাদিসে বলেন, "সবর ইমানের অর্ধাংশ।” (বুখারি ও মুসলিম) অন্যত্র আরও বলেন, "সবরের বিনিময় হলো জান্নাত।” (বায়হাকি) সবর অনেক কঠিন কাজ। তবে প্রকৃত মুমিনদের জন্য সহজ। কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে থাকে। আর এজন্যই আল্লাহ বলেন, “আল্লাহ সবরকারীকে ভালোবাসেন।”

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সবরকে ইমাম গাযালি এবং ইমাম রাযি (র.) বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন।ইমাম গাযালি (র.) সবরকে যেভাবে বিভক্ত করেছেন সেগুলো হলো-১. ইবাদত পালনে সবর: নিয়মিত ইবাদত করা সত্যিই কষ্টকর ব্যাপার। সালাত, সাওম, হজ ইত্যাদি ইবাদতে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই ইবাদত পালনে সবর অবলম্বন করতে হয়। ২. বিপদাপদের সময় সবর করা: সুখ-দুঃখ, বিপদাপদ মানবজীবনের নিত্যসঙ্গী। ধৈর্যের সাথে বিপদাপদের মোকাবিলা করতে পারলে মুমিনের মর্যাদা বাড়ে। ৩. পাপ থেকে বাঁচার জন্য সবর করা : শয়তান মানুষকে পাপ কাজের দিকে প্রলুব্ধ করে। এসময় ধৈর্য খুবই আবশ্যক। ৪. জুলুম-অত্যাচারে সবর করা: সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে নানা রকম জুলুম-অত্যাচার ও বাধা-বিপত্তি আসে। ধৈর্যের সাথে এসবের মোকাবিলা করাই প্রকৃত মুমিনের কাজ। ৫. সুখে ও আনন্দে সবর করা: অনেক সময় মানুষ সুখ ও সফলতার আনন্দের আতিশয্যে হিতাহিত জ্ঞান হারিয়ে নানারকম অপকর্মে লিপ্ত হয়। এসময় সবর করা একান্ত কর্তব্য। ইমাম রাযি (র.) দুই ধরনের। সবরের উল্লেখ করেছেন তা হলো- ১. ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর : লেখাপড়া ও অধ্যয়ন অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তাই ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর অবলম্বন করা আবশ্যক। ২. অনিচ্ছাকৃত কর্ম সম্পাদনে সবর: ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগের মাধ্যমে অথবা আন্তরিকভাবে আদিষ্ট হয়ে কোনো কাজ সম্পন্ন করার সময় সবর। অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। এতে আমাদের রাগ হয়, আমরা উত্তেজিত হই। এ সময় সবর না করলে অনেক অঘটন ঘটে যেতে পারে।" সুতরাং উদ্দীপকে উল্লিখিত বিষয় অর্থাৎ 'সবর'-কে ইমাম গাযালি ও ইমাম রাযি (র.) উল্লিখিত ভাগে বিভক্ত করেছেন।

উত্তর

উদ্দীপকে সবরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মানবজীবনে সবরের গুরুত্ব অপরিসীম। জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য তাকওয়া, আদল ইত্যাদির ন্যায় সবরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা সবর করেন তারা যেমন মানুষের কাছে প্রিয়, তেমনি তারা আল্লাহর কাছেও প্রিয়। আল্লাহ তায়ালা বলেন- وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِین অর্থ : “আল্লাহ সবরকারীদের ভালোবাসেন।" ইমানের ওপর অটল থাকার জন্যও সবর অপরিহার্য। মহানবি (সা.) বলেন- الصَّبْرُ نِصْفُ الْإِيْمَانِ অর্থ : "সবর ইমানের অর্ধাংশ।” এক আল্লাহর প্রতি ইমান স্থাপনের কারণে হযরত বিলাল (রা.)-এর ওপর অমানবিক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু তিনি চরম ধৈর্যের সাথে ইমানের ওপর অটল ছিলেন। সবরকারীদের জন্য আল্লাহ তায়ালার কাছে অশেষ পুণ্য রয়েছে। আল্লাহ তায়ালা বলেন- إِنَّمَا يُوَفِّى الصَّبِرُوْنَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ অর্থ : “নিশ্চয়ই সবরকারীদের সবরের অগণিত প্রতিদান পুরাপুরিই দেওয়া হবে।” যত রকম কঠিন বিপদাপদ ও দুঃখ-কষ্টই আসুক না কেন সবরের সাথে মোকাবিলা করলে সুখ ও সফলতা আসবেই। প্রবাদ আছে- الصَّبْرُ مِفْتَاحُ الْفَرْحَ অর্থাৎ : "সবর সুখের চাবিকাঠি।” ব্যক্তিগত জীবনে উন্নতি-অবনতির ক্ষেত্রে সবরের ভূমিকা অপরিসীম। মানুষের শ্রদ্ধা-ভালোবাসা পেতে হলে এবং প্রভাব-প্রতিপত্তি লাভ করতে চাইলে সৎভাবে জীবনযাপনসহ পরোপকার ও অসীম ধৈর্যের সাথে বিদ্যা অর্জন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর সাধনা করতে হয়। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সবরের গুরুত্ব সীমাহীন। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, মানুষের কাছে শ্রদ্ধা-ভালোবাসা পেতে হলে সৎভাবে জীবনযাপনসহ অসীম ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা সবর করেন, তারা মানুষের কাছে যেমন প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়।সুতরাং বলা যায়, কুরআন ও হাদিসের আলোকে তাই সবরের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।