ছক-১ এ কোন সময়ের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ছক-১ এ প্রাচীন আরবের আইয়ামে জাহিলিয়াতের সময়ের চিত্র ফুটে উঠেছে। হজরত ঈসা (আ.)-এর যুগের পর থেকে মহানবি (সা.)-এর যুগ পর্যন্ত সময়কালকে আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। জাহিলি যুগে তথা ইসলামের আবির্ভাবের পূর্বে সারা বিশ্বজগৎ বিশেষ করে আরব সমাজে অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় নারীদের কোনো মানমর্যাদা ছিল না। তাদের কোনোরূপ অধিকার ছিল না। সে সময় নারীদেরকে ভোগ্যপণ্য ও দ্রব্যসামগ্রীর মতো মনে করা হতো। তাদের ক্রীতদাসী হিসেবে বাজারে বেচাকেনা করা হতো। তারা ছিল ভোগ্যপণ্য, আনন্দদায়ক, প্রেমদায়িনী, নরকের দরজা, অনিবার্য পাপ ইত্যাদি নামে খ্যাত। এমনকি কোনো কোনো সভ্যতায় তাদেরকে বিষধর সাপের সাথে তুলনা করা হতো। অনেক সময় নারীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। তৎকালীন আরবের লোকেরা কন্যাসন্তানের জন্মকে অপমানজনক মনে করত ও কন্যাশিশুকে জীবন্ত করব দিত। আল্লাহ বলেন, "যখন তাদের কাউকে কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত, আর হয়ে পড়ত ক্লিষ্ট মানসিকতাসম্পন্ন।" পরিশেষে তাই বলা যায় উদ্দীপকে ছক-১ এ কন্যা সন্তান জীবন্ত কবর দান, নারীকে ভোগপণ্য হিসেবে ব্যবহার, পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকার বঞ্চিত ইত্যাদি বিষয়গুলোর মাধ্যমে আইয়ামে জাহিলিয়া সময়ের চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ছক-১ এ কোন সময়ের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর