উদ্দীপকে আলোচিত বিষয়টির গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত বিষয় 'ইহসান' এর গুরুত্ব ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে অপরিসীম। গুরুত্ব নিচে তুলে ধরা হলো-১. আল্লাহর নির্দেশ পালন: ইহসান করা মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তায়ালা সকল ক্ষেত্রে ইহসান করার জন্য তাঁর বান্দাদের নির্দেশ প্রদান করে পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও ইহসানের নির্দেশ দিচ্ছেন।” (সূরা নাহল: ৯০)২. নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ: আল্লাহ তায়ালা মানবজাতির ওপর অসীম নিয়ামত দান করেছেন তথা ইহসান করেছেন। তাই মানুষও আল্লাহর নির্দেশ মোতাবেক স্রষ্টা ও সৃষ্টির প্রতি ইহসান করবে।৩. আল্লাহর ভালোবাসা লাভ: মানুষ যদি সকল ক্ষেত্রে ইহসান অবলম্বন করেন, তাহলে এর মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহ তায়ালা ইহসানকারী তথা মুহসিনদের অত্যন্ত পছন্দ করেন।৪. প্রতিদানপ্রাপ্তির নিশ্চয়তা: ইহসানকারীদের আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান প্রদান করবেন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "এবং যারা ইহসান অবলম্বন করেছেন, তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করবেন।” (সূরা নাজম: ৩১)পরিশেষে আমরা বলতে পারি, ইহসান হলো মুমিন জীবনের চরম সাফল্য ও পরম পাওয়া। তাই ইহসানের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত বিষয়টির গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর