উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সম্পর্কে পিতামাতার কর্তব্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় হলো ইসলামে শিশু অধিকার। এ সম্পর্কে পিতামাতার অনেক কর্তব্য রয়েছে।শিশু মানবসভ্যতার রক্ষাকবচ। এ মানবশিশু পৃথিবীর আলোয় আগমনের পূর্বেই কতকগুলো মৌলিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। নিচে কয়েকটি অধিকার সম্পর্কে পিতামাতার কর্তব্য আলোচনা করা হলো-১. সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণের অধিকার: শিশু যাতে হৃষ্টপুষ্ট ও সুস্থ শরীর নিয়ে জন্মগ্রহণ করতে পারে তা নিশ্চিত করা পিতামাতার কর্তব্য।২. তাওহিদ ও রিসালাতের শিক্ষা লাভের অধিকার: পিতামাতা নবজাতককে তাদের জীবনের প্রথম শিক্ষা হিসেবে কালিমা তাইয্যেবার শিক্ষা দেবে। এর মাধ্যমে শিশু প্রথমেই তার আল্লাহ ও রাসুল (সা.)-এর পরিচয় লাভ করবে।৩. উত্তম গুণাবলি অর্জনের শিক্ষা লাভের অধিকার: শিশু বয়সে শিক্ষা পাথরের উপর অঙ্কনের মতো স্থায়ী। সুতরাং পিতামাতার কর্তব্য হলো সন্তানকে শিশু বয়সেই উত্তম আদব শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করা। ৪. ভরণপোষণ লাভের অধিকার: শিশুরা যাতে ক্ষুধা মেটানোর জন্য তাদের চাহিদা মোতাবেক খাদ্য, বাসস্থান, পোশাক-আশাক ও সুচিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুস্থ ও নিরাপদে বেড়ে উঠতে পারে, এজন্য পিতামাতাকে সন্তানের জন্য অর্থ ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।৫. ছেলেমেয়ে নির্বিশেষে সমান আচরণ লাভের অধিকার : সন্তানের মধ্যে ছেলেমেয়ে পার্থক্য করে বৈষম্যমূলক অন্যায় আচরণ ইসলামে নিষিদ্ধ। ইসলামে সন্তানদের মধ্যে সমতাসুলভ আচরণ করার নির্দেশনা প্রদান করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সম্পর্কে পিতামাতার কর্তব্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর