উদ্দীপকে উল্লিখিত বিষয়টির গুরুত্ব কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সবরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মানবজীবনে সবরের গুরুত্ব অপরিসীম। জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য তাকওয়া, আদল ইত্যাদির ন্যায় সবরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা সবর করেন তারা যেমন মানুষের কাছে প্রিয়, তেমনি তারা আল্লাহর কাছেও প্রিয়। আল্লাহ তায়ালা বলেন- وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِین অর্থ : “আল্লাহ সবরকারীদের ভালোবাসেন।" ইমানের ওপর অটল থাকার জন্যও সবর অপরিহার্য। মহানবি (সা.) বলেন- الصَّبْرُ نِصْفُ الْإِيْمَانِ অর্থ : "সবর ইমানের অর্ধাংশ।” এক আল্লাহর প্রতি ইমান স্থাপনের কারণে হযরত বিলাল (রা.)-এর ওপর অমানবিক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু তিনি চরম ধৈর্যের সাথে ইমানের ওপর অটল ছিলেন। সবরকারীদের জন্য আল্লাহ তায়ালার কাছে অশেষ পুণ্য রয়েছে। আল্লাহ তায়ালা বলেন- إِنَّمَا يُوَفِّى الصَّبِرُوْنَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ অর্থ : “নিশ্চয়ই সবরকারীদের সবরের অগণিত প্রতিদান পুরাপুরিই দেওয়া হবে।” যত রকম কঠিন বিপদাপদ ও দুঃখ-কষ্টই আসুক না কেন সবরের সাথে মোকাবিলা করলে সুখ ও সফলতা আসবেই। প্রবাদ আছে- الصَّبْرُ مِفْتَاحُ الْفَرْحَ অর্থাৎ : "সবর সুখের চাবিকাঠি।” ব্যক্তিগত জীবনে উন্নতি-অবনতির ক্ষেত্রে সবরের ভূমিকা অপরিসীম। মানুষের শ্রদ্ধা-ভালোবাসা পেতে হলে এবং প্রভাব-প্রতিপত্তি লাভ করতে চাইলে সৎভাবে জীবনযাপনসহ পরোপকার ও অসীম ধৈর্যের সাথে বিদ্যা অর্জন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর সাধনা করতে হয়। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সবরের গুরুত্ব সীমাহীন। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, মানুষের কাছে শ্রদ্ধা-ভালোবাসা পেতে হলে সৎভাবে জীবনযাপনসহ অসীম ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা সবর করেন, তারা মানুষের কাছে যেমন প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়।সুতরাং বলা যায়, কুরআন ও হাদিসের আলোকে তাই সবরের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির গুরুত্ব কুরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর