উদ্দীপকে উল্লিখিত হাফিজের চিন্তাচেতনা ও কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হাফিজের চিন্তাচেতনা ও কর্মে দেশপ্রেমের ইঙ্গিত পাওয়া যায়। দেশপ্রেমকে আরবিতে 'হুব্বুল ওয়াতান' বলে। জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এ আকর্ষণ বা ভালোবাসা বিস্তৃতি লাভকরে সমগ্র দেশ, দেশের মাটি ও দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে। দেশপ্রেম একটি মহৎ গুণ। স্বয়ং মহানবি (সা.) দেশপ্রেমিক ছিলেন। মদিনায় হিজরতের সময় মহানবি (সা.) বলেছিলেন, “হে আমার স্বদেশ। তুমি কত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা ষড়যন্ত্র না করলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।" সাহাবিগণও দেশপ্রেমিক ছিলেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর (রা.) ও হযরত বেলাল (রা.) কঠিন জ্বরে আক্রান্ত হলে মক্কার তৃণলতা, পাহাড় ইত্যাদি স্মরণ করে কবিতা আবৃতি করতে থাকে। তখন রাসুল (সা.) তাদের এ অবস্থা দেখে বলেন, “হে আল্লাহ আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রুপ অথবা তার চেয়েও অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন।” (বুখারি) উদ্দীপকে উল্লিখিত হাফিজের নিজ এলাকার পরিবেশ, গাছপালা, নদনদী, পাহাড়-পর্বত, মাঠ-ঘাটের প্রতি মনের আকর্ষণ এবং বিদেশি পণ্য পরিহার করে দেশি পণ্য ব্যবহার করার মাধ্যমে দেশপ্রেমের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হাফিজের চিন্তাচেতনা ও কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর