উদ্দীপকে উল্লিখিত জনাব মারুফের কর্মে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মারুফের কর্মে প্রতিবন্ধীর প্রতি সদাচরণের দৃষ্টান্ত ফুটে উঠেছে। প্রতিবন্ধীর আরবি প্রতিশব্দ হলো মা'জুর (সমস্যাগ্রস্ত)। সাধারণত সমাজের অবিভাজ্য জনগোষ্ঠীর মধ্যে যারা শারীরিক বা মানসিক ক্রিয়াগত সীমাবদ্ধতার সম্মুখীন তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। মানবকল্যাণের ধর্ম ইসলামে 'প্রতিবন্ধী' বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলাম যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর (যা একটি নামকরণ মাত্র) অধিকার নিশ্চিত করেছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন। মহানবি (সা.) বলেছেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি) ইসলামে প্রতিবন্ধীদের মর্যাদা লাভ ও সাহায্য-সহযোগিতা লাভের অধিকার রয়েছে। মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই আমি মানবজাতিকে মর্যাদা দান করেছি।” (সূরা বনি ইসরাঈল: ৭০) অন্যত্র আরও বলেন, "তাদের (ধনীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও সুবিধাবঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা আয যারিয়াত: ১৯) উদ্দীপকে দেখা যায়, শিল্পপতি মারুফ প্রতিবন্ধী শফিককে নিয়মিত দেখাশোনা করার পাশাপাশি তার সংসারের খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। তাই বলা যায়, জনাব মারুফের উক্ত কর্মে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব মারুফের কর্মে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর