শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনটি হারাম উপার্জন হিসেবে গণ্য হবে। শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থ সম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলে। উদ্দীপকে জনাব শাহেদ অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। তার এরূপ কর্ম ইসলামে নিষিদ্ধ ঘুষের অন্তর্ভুক্ত। তাই তার এরূপ উপার্জন হারাম। হারাম উপার্জন নিষেধ করে মহান আল্লাহ বলেন, "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ কর না।” (সূরা আন-নিসা: ২৯) ঘুষ গ্রহণ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি) অন্য একটি হাদিসে আছে, “রাসুল (সা.) ঘুষদাতা, গ্রহীতা এবং এর লেনদেনকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন।" (আহমদ) তাই বলা যায়, ঘুষের মাধ্যমে অর্জন করা উপার্জন হারাম হিসেবে গণ্য হবে। উদ্দীপকে যেমনটি শাহেদ আহমদের কর্মে প্রতিফলিত হয়েছে। এজন্য জনাব শাহেদকে অবশ্যই হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তিনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনের স্বরূপ ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব শাহেদ আহমদ একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাত, সাওম আদায় করলেও অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম বিষয়টি জানার পর মন্তব্য করলেন, "ইবাদত কবুলের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন করা।”

Jessore · 2025

উত্তর

মাতৃভূমি তথা দেশের প্রতি আকর্ষণ বা ভালোবাসা, প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।

উত্তর

"তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।”- এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে; তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।

উত্তর

উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনটি হারাম উপার্জন হিসেবে গণ্য হবে। শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থ সম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলে। উদ্দীপকে জনাব শাহেদ অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। তার এরূপ কর্ম ইসলামে নিষিদ্ধ ঘুষের অন্তর্ভুক্ত। তাই তার এরূপ উপার্জন হারাম। হারাম উপার্জন নিষেধ করে মহান আল্লাহ বলেন, "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ কর না।” (সূরা আন-নিসা: ২৯) ঘুষ গ্রহণ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি) অন্য একটি হাদিসে আছে, “রাসুল (সা.) ঘুষদাতা, গ্রহীতা এবং এর লেনদেনকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন।" (আহমদ) তাই বলা যায়, ঘুষের মাধ্যমে অর্জন করা উপার্জন হারাম হিসেবে গণ্য হবে। উদ্দীপকে যেমনটি শাহেদ আহমদের কর্মে প্রতিফলিত হয়েছে। এজন্য জনাব শাহেদকে অবশ্যই হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। অন্যথায় তিনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন।

উত্তর

ইমাম সাহেবের মন্তব্যটি সঠিক ও যথার্থ। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারাম বা অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা গড়া শরীর জাহান্নামের ইন্ধন হবে। মহানবি (সা.) বলেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত।” (আহমদ) মুসলিম হিসেবে হালাল উপার্জন করা আমাদের ইমানি দাবি। কেননা ইবাদতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল রুজি। যার রুজি হালাল নয়, তার যাবতীয় ইবাদত-সালাত, সাওম, হজ-যাকাত কিছুই কবুল হবে না'। মহানবি (সা.) বলেন, "হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদত কবুল হয় না।" (বায়হাকি) কাজেই বোঝা যায়, ইমানের পর হালাল রুচি উপার্জন করে হালাল খাওয়া, হালাল পরা ফরজ। মহানবি (সা.) বলেছেন, “যে ব্যক্তি হালাল রুজি দ্বারা তার পরিবার পরিজন প্রতিপালনের চেষ্টা করে থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের ন্যায়।” রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, “হালাল উপার্জন করাই সর্বোত্তম কাজ।” অপরদিকে হারাম উপার্জনকারী পরকালে কঠিন আজাবের সম্মুখীন হবে। তার পরিণাম হবে জাহান্নাম। উদ্দীপকে জনাব শাহেদ আহমদ সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য হলো-"ইবাদত কবুলের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন করা।” কুরআন ও হাদিসের আলোকে তাই বলা যায়, ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।