উদ্দীপকে উল্লিখিত শহীদের কর্মে ও চিন্তাভাবনায় ইসলামের কোন বিষয়টি ক্ষুণ্ণ হয়েছে? তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শহীদের কর্মে ও চিন্তাভাবনায় ইসলামে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রিয়নবি (সা.)-এর আবির্ভাবের পূর্বে সারা বিশ্বজগৎ বিশেষ করে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় নারীদের কোনো মানমর্যাদা ছিল না। তাদের কোনোরূপ অধিকার স্বীকৃত ছিল না। সে সময় নারীদের দ্রব্যসামগ্রী মনে করা হতো। তাদের ক্রীতদাসী হিসেবে বাজারে কেনাবেচা করা হতো। ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে। ইসলাম সম্মান নিয়ে নারীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। নারীর সবরকম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে। সৃষ্টির বিচারে নর ও নারীর সমান অধিকার ও মর্যাদা প্রদান, নারী বলে কাউকে ছোট মনে না করা, নারী হিসেবে কাউকে ঠাট্টা-বিদ্রুপ না করা নারীর প্রতি সম্মানবোধের উদাহরণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শহীদের মেয়েদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে হেয় ও ঘৃণা করা ইসলামে প্রদত্ত নারীর মর্যাদার পরিপন্থি। তাই বলা যায়, তার এরূপ কর্মে ও চিন্তাভাবনায় ইসলাম প্রদত্ত নারীর অধিকার ও মর্যাদার বিষয়টি ক্ষুণ্ণ হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শহীদের কর্মে ও চিন্তাভাবনায় ইসলামের কোন বিষয়টি ক্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর