উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের কর্মে ইসলামের কোন বিধানটি ক্ষুণ্ণ হয়েছে? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের কর্মে ইসলামে বর্ণিত শিশুর অধিকার বিধানটি ক্ষুণ্ণ হয়েছে। শিশু বলতে প্রত্যেক বস্তুর ক্ষুদ্র অংশকে বোঝায়। ইসলামি শরিয়তের পরিভাষায়, বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত সকল মানবসন্তানকেই শিশু বলা হয়। সাধারণত ১৩-১৪ বছর বয়সে ছেলেমেয়েরা বালেগ হয়। বালেগ হওয়ার কিছু লক্ষণ আছে। সেগুলো কারও মধ্যে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সে শিশু। ইসলামে শিশুদের অসংখ্য অধিকার নিশ্চিত করেছে। তন্মধ্যে একটি হলো ভরণপোষণ লাভের অধিকার। শিশুরা যাতে তাদের চাহিদা মোতাবেক খাদ্য, বাসস্থান, পোশাক ও সুচিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুস্থ ও নিরাপদে বেড়ে উঠতে পারে, সে ব্যাপারে পিতামাতাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পিতার ওপর এ দায়িত্ব ন্যস্ত রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "সন্তান ও জননীর ভরণপোষণের ভার পিতার ওপর ন্যস্ত।” (সূরা আল বাকারা: ২৩৩) শিশুদের আরেকটি অধিকার হলো শিক্ষালাভের অধিকার। প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে একজন শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই প্রত্যেক শিশুর সুশিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। মহানবি (সা.) বলেন, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্ট। (মুসলিম) অতএব বলা যায়, উদ্দীপকে জনাব রায়হানের আট বছরের শিশুকে শ্রমিক হিসেবে কারখানায় নিয়োগ করা, তাকে দিয়ে ভারী বোঝা বহন করানো ইসলামে প্রদত্ত শিশু অধিকারের বিধানটি ক্ষুণ্ণ হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের কর্মে ইসলামের কোন বিধানটি ক্ষুণ্ণ হ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর