উদ্দীপকে বর্ণিত হারাম উপার্জনের কুফল জেনে কীভাবে তুমি নিজেকে এর প্রভাব থেকে নিজেকে রক্ষা করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হারাম উপার্জনের কুফল জেনে হারাম পন্থায় আয়-উপার্জন থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে এর প্রভাব থেকে রক্ষা করব।কুরআন ও হাদিসে সৎ ব্যবসায়ীদের যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তেমনি অসৎ ব্যবসায়ীদের সঠিক আযাবের সংবাদ দেওয়া হয়েছে। ব্যবসায়-বাণিজ্য হালাল, কিন্তু সুদ হারাম। কারণ এটি ন্যায়নীতি বর্জিত, নিপীড়নমূলক উপার্জন। কুরআন মাজিদে বর্ণিত আছে, “আল্লাহ ক্রয়-বিক্রয় হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা : ২৭)হাদিসে বর্ণনা রয়েছে রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, তার দলিল লেখক এবং সাক্ষীদ্বয়ের প্রতি লানত করেছেন। অন্যায় ও অবৈধভাবে কিছু হাসিল করার জন্য কাউকে অবৈধভাবে কিছু দেওয়াকে ঘুষ বলে। ঘুষ হচ্ছে অবৈধ, প্রতারণামূলক অন্যায় উপার্জন। তাই ইসলামে ঘুষ হারাম, নবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি)হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না, এর পরিণাম জাহান্নাম। মহানবি (সা.), বলেছেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপর্যুক্ত।” (আহমাদ ও বায়হাকি) মদু, জুয়া, চুরি, ডাকাতি, আত্মসাৎ, সুদ, ঘুষ, ছলচাতুরির মাধ্যমে উপার্জন হারাম। পণ্যে ভেজাল মেশানো, ওজনে কমবেশি করা, মজুদ করে মূল্য বৃদ্ধি, পণ্যের দোষত্রুটি গোপন করা হারাম, অশ্লীলতার প্রসার ঘটে এরূপ কার্যক্রমের মাধ্যমে উপার্জন হারাম।অতএব, হারাম উপায়ে অর্থ উপার্জনের কুফল ও পরিণাম জেনে সকল হারাম উপার্জন থেকে বিরত থাকার মাধ্যমে এর কুফল থেকে সর্বদা নিজেকে রক্ষা করব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হারাম উপার্জনের কুফল জেনে কীভাবে তুমি নিজেকে এর প্র…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর