শেয়ারFacebookWhatsApp

জনাব জসিমের আয়-উপার্জনকে কী বলে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব জসিমের আয়-উপার্জনকে হালাল উপার্জন বলে।হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। নিজের জন্য যেমন কল্যাণকর। তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণময়।হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম হিসেবে এটা আমাদের ইমানের দাবি।কারণ হালাল উপার্জনে মানুষের বিপুল কল্যাণ নিহিত।আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। মহান আল্লাহ পাকের নির্দেশ- "সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর- তথা উপার্জন কর।” (সূরা জুমআ : ১০)তাই বলা যায়, উদ্দীপকে জনাব জসিমের সততার সাথে ব্যবসা করে আয়-উপার্জন করা হালাল উপার্জনের অন্তর্ভুক্ত। এরূপ হালাল উপায়ে অর্জিত জীবিকাই সর্বোত্তম জীবিকা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব জসিমের আয়-উপার্জনকে কী বলে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব জসিম একজন ব্যবসায়ী। তিনি সততার সাথে ব্যবসায় করে আয়-উপার্জন করেন। অন্যদিকে, জনাব নাসিমও একজন ব্যবসায়ী। তিনি পণ্যের দোষত্রুটি গোপন করে পণ্য বিক্রি করে বেশি আয়-উপার্জন করেন।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

দেশপ্রেম হলো স্বদেশের প্রতি মায়া-মমতা ও আকর্ষণবোধ, অন্য কথায়, মাতৃভূমি তথা দেশের প্রতি আকর্ষণ বা ভালোবাসা, প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।

উত্তর

সত্য এমন একটি বিষয় যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। মানুষ তার শক্তি, প্রভাব-প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। তাই বলা যায়, সত্য মানুষকে অকল্যাণ থেকে মুক্তি দেয় এবং সার্বিক মঙ্গল ও কল্যাণ বয়ে আনে।

উত্তর

জনাব জসিমের আয়-উপার্জনকে হালাল উপার্জন বলে।হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। নিজের জন্য যেমন কল্যাণকর। তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণময়।হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম হিসেবে এটা আমাদের ইমানের দাবি।কারণ হালাল উপার্জনে মানুষের বিপুল কল্যাণ নিহিত।আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। মহান আল্লাহ পাকের নির্দেশ- "সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর- তথা উপার্জন কর।” (সূরা জুমআ : ১০)তাই বলা যায়, উদ্দীপকে জনাব জসিমের সততার সাথে ব্যবসা করে আয়-উপার্জন করা হালাল উপার্জনের অন্তর্ভুক্ত। এরূপ হালাল উপায়ে অর্জিত জীবিকাই সর্বোত্তম জীবিকা।

উত্তর

জনাব নাসিম পণ্যের দোষত্রুটি গোপন করে পণ্য বিক্রি করে বেশি আয়-উপার্জন করেন। যা প্রতারণার শামিল। এরূপ প্রতারণার মাধ্যমে উপার্জনকে হারাম উপার্জন বলে। যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে হারাম উপার্জন বলা হয়। ন্যায়-নীতিহীন, মানবতাবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয়-উপার্জনকে হারাম উপার্জন বলে। প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম।ইবাদতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো- হালাল রুজি, তাই যার রুজি হারাম, তার যাবতীয় ইবাদত-সালাত, সাওম, হজ, জাকাত, কিছুই কবুল হবে না, রসুল (সা.) বলেন, "হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার ইবাদত কবুল হয় না।” (বায়হাকি)হারাম উপার্জনকারীর পরিণাম জাহান্নাম, মহানবি (সা.) বলেছেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত,” (আহমাদ ও বায়হাকি)উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জনাব নাসিম প্রতারণার মাধ্যমে উপার্জন করেন। যা হারাম উপার্জন, তাই তার ইবাদত কবুল হবে না। কেননা মহান আল্লাহর কাছে ইবাদত কবুলের পূর্বশর্ত হলো হালাল উপার্জন।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।