জনাব মাহবুবের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? তার ইবাদত কবুল না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহবুবের উপার্জন ঘুষ প্রকাশ পেয়েছে।আর ঘুষ ইসলামে হারাম। ঘুষের মাধ্যমে উপার্জিত অর্থ বা সম্পদ হারাম। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা একে অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না। মানুষের সম্পদের কিছু অংশ জেনে-শুনে অন্যায়ভাবে খাওয়ার উদ্দেশ্যে বিচারককে ঘুষ প্রদান করো না।" (সুরা আল-বাকারা : ১৮৮)রাসুল (সা.) হারাম উপার্জন সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এরশাদ করেছেন- “হারাম রিযিকে যে শরীর বেড়ে উঠেছে, যে শরীরের রক্ত-মাংস গঠিত হয়েছে হারাম সম্পদ দিয়ে সে শরীর ও গোশত কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না।” (মুসনাদে আহমদ) তার ইবাদত, ও দুআ আল্লাহর নিকট কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, "লোকে দূরদূরান্ত ভ্রমণ করে এবং দোয়া কবুলের আশায় এলোমেলো চুলে ধুলা ধূসরিত অবস্থায় দুই হাত আসমানের দিকে তুলে বারবার বলতে থাকে হে আল্লাহ! অথচ তার খাবার হারাম, পোশাক হারাম। হারাম খাদ্যে সে লালিত-পালিত হয়েছে। এমন ব্যক্তির দুআ আল্লাহর কাছে কীভাবে কবুল হতে পারে?” (মুসলিম ও তিরমিযি) জনাব মাহবুব একজন অসৎ কর্মকর্তা। তিনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন। নৈতিকতার বিচারে ও ইসলামি শরিয়তের আলোকে তার এ উপার্জন অবৈধ বা হারাম। আর হারাম উপার্জনের পরিণতি খুবই ভয়াবহ। তাই বলা যায়, জনাব মাহবুব সাহেবের কোনো ইবাদতই আল্লাহর নিকট কবুল হবে না। কারণ হারাম উপার্জনের কারণে কোনো ইবাদত কবুল হয় না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মাহবুবের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? তার ইবাদত কবুল না হওয়ার …
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর