'একজন সবকিছু দেখছেন'— পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: 'একজন সবকিছু দেখছেন' হেলালের এ মনোভাবে তাকওয়ার গুণ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। এ এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সদ্গুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না। উদ্দীপকের হেলাল জীবনের প্রত্যেকটি অর্থনৈতিক কর্মকাণ্ড হারাম- হালাল মেনে সম্পাদন করেন। তিনি মনে করেন, দুনিয়াতে আমরা যা করি সবই আল্লাহ দেখেন। এ কারণে তিনি দুনিয়ার শক্তি বা আদর্শকে আল্লাহর শক্তি কিংবা আদর্শের ওপর স্থান দেন না। প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। এটা শুধু মুত্তাকির পক্ষেই সম্ভব। গোলাম মাওলার কর্মকাণ্ড উক্ত রূপ হওয়ার পিছনে প্রভাবক হলো . তাকওয়া। তাকওয়া ব্যতীত অনুরূপভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই বলা যায়, হেলালের জীবনাচরণে তাকওয়ার প্রভাব রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'একজন সবকিছু দেখছেন'— পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর