উদ্দীপকে রাবেতার কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে? কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রাবেতার কর্মকাণ্ডে আল্লাহ তা'য়ালা অসন্তুষ্ট হবে। কারণ সে বৈধ অবৈধকে এক মনে করেছেন। ইসলামের দৃষ্টিতে বৈধ বলতে হালাল জিনিসকে বোঝানো হয়, আর অবৈধ বলতে হারাম জিনিসকে বোঝায়। ইসলাম মানুষকে বৈধ গ্রহণ করতে এবং অবৈধকে বজর্ন করতে শেখায়। ফলে মানুষ তার ব্যক্তিজীবন ও সমাজজীবনে সৎভাবে চলতে পারবে। এমন জীবনযাপন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। অপরদিকে বৈধ অবৈধকে এক মনে করে সবকিছু গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ। এতে আল্লাহ অসন্তুষ্ট হন। উদ্দীপকে রাবেতা বৈধ অবৈধকে এক মনে করে। এ বিষয়ে সে খুব উদাসীন। সে হালাল-হারামকে তোয়াক্কা করে না। যার শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তায়ালা বলেছেন-“হারাম ভক্ষণের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটে যার পরিণতি হলো জাহান্নাম। সকল বৈধ অবৈধকে এক মনে করা মাহন আল্লাহ তায়ালার আদেশকে অমান্য করা। রাসুল (স) বলেছেন- “যে ব্যক্তি অবৈধভাবে জীবিকা নির্বাহ করে সে বেহেশতে প্রবেশ করবে না। তার উপযুক্ত বাসস্থান হলো জাহান্নাম” (মুসনাদে আহমদ)। আল্লাহ তায়ালা বলেছেন— “বলুন মুহাম্মদ (স) হারাম ও অপবিত্র জীবিকা এবং পবিত্র জীবিকা এক নয় । তোমরা আল্লাহকে ভয় করো” (সুরা আল মানয়িদ:১০)। উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে, হারাম ও হালালকে এক মনে করা কবিরা গুনাহ। যার পরিণতি অত্যন্ত ভয়ানক। এমন ব্যক্তিকে আল্লাহ তায়ালা জাহান্নামে প্রেরণ করবেন। কাজেই আমরা বৈধ ও অবৈধকে আলাদা হিসেবে চিহ্নিত করবো এবং বৈধটিই গ্রহণ করব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাবেতার কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে? কুরআন ও হাদিসের আল…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর