উদ্দীপকে উল্লিখিত ডা. কামরুল ইসলামের কর্মে স্বদেশ প্রেমের যে চিত্র ফুটে ওঠছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডা. কামরুল ইসলামের কর্মে স্বদেশপ্রেমের যে চিত্র ফুটে উঠেছে সেটি হলো— দেশের মানুষের সেবা ও দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করার দিকটি ফুটে উঠেছে । স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না। নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। যেসব কর্মের দ্বারা দেশপ্রেম করা যায় তার মধ্যে কয়েকটি হলো দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থ বিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা, দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা। দেশের মানুষের সেবা করা ইত্যাদি। উদ্দীপকে জনাব ডা. কামরুল ইসলাম ২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত দেড় হাজার কিডনী রোগীর বিনা পারিশ্রমিকে সফলভাবে কিডনী প্রতিস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি তার দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। কারণ তিনি অন্যান্যদের মতো তার জন্য নির্ধারিত ফি গ্রহণ না করে তার পরিশ্রম ও মেধাকে মানুষের কল্যাণে ব্যয় করেছেন ৷ তিনি তার এ কাজের দ্বারা দেশ ও দেশের জনগণের সেবা করার মতো মহৎ কাজ করেছেন। তাই তার কর্মে দেশ ও দেশের মানুষের সেবায় ত্যাগ স্বীকারের কার্যটি ফুটে উঠেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডা. কামরুল ইসলামের কর্মে স্বদেশ প্রেমের যে চিত্র …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর