উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাজ্জালি (র) এর দৃষ্টিতে কোন স্তরের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাজ্জালি (র) এর দৃষ্টিতে তাকওয়ার ২য় স্তরের। ২য় স্তরটি হলো সন্দেহযুক্ত হালাল বর্জন করা। ইমাম গাজ্জালি তাওয়ার ৪টি স্তরের কথা বলেছেন। ১ম স্তর হারাম বর্জন করা, ২য় স্তর সন্দেহযুক্ত হালাল বর্জন করা, ৩য় স্তর সন্দেহমুক্ত হালাল বর্জন করা এবং ৪র্থ স্তর ইবাদতে অসহযোগী হালাল বর্জন করা। তাকওয়ার ২য় স্তরে যারা অবস্থান করেন তারা সন্দেহযুক্ত হালাল কাজ ও খাবার বর্জন করেন। নির্দিষ্ট খাবার ও কাজটি যদি হালাল হওয়ার বিষয়ে সন্দেহ থাকে তাহলে তারা তা গ্রহণ করেন না। উদ্দীপকের রাবেয়া বেগম অত্যন্ত দীনদার ও আল্লাহ ওয়ালা মহিলা । তিনি সব ধরনের অবৈধ বস্তু বর্জন করেন এবং যেগুলো নিয়ে বৈধ হওয়ার বিষয়ে সন্দেহ আছে সেগুলোও বর্জন করেন। ইমাম গাজ্জালি (র) এর দৃষ্টিতে রাবেয়া তাকওয়ার ২য় স্তরে অবস্থান করেছেন। সন্দেহযুক্ত বিষয় মানুষের দ্বীনদারি ও সম্মানের পক্ষে হুমকি। সন্দেহযুক্ত বিষয়গুলো পরিহার করা নবি (স) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও পথনির্দেশ। রাসুল (স) বলেছেন “যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে নিজের ধর্ম ও সম্মানকে ত্রুটিমুক্ত রাখে” (সহিহ মুসলিম)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাবেয়ার কর্মকাণ্ড ইমাম গাজ্জালি (র) এর দৃষ্টিতে কোন স্তরে…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর