উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের অধিকারসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিরা হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারসমূহ নিশ্চিতকরণে ইসলামের বিধান সুস্পষ্ট। মানবকল্যাণের ধর্ম ইসলাম। প্রতিবন্ধী বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলাম যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত করেছে। পারস্পরিক অধিকার নিশ্চিতকরণে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। আল-কুরআনে আল্লাহ ইরশাদ করেন, "ইহসান করো পিতামাতার প্রতি, আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন, নিকট ও দূর প্রতিবেশী, সাথি, মুসাফির এবং তোমাদের দাস-দাসীদের প্রতি।” (সূরা নিসা: ৩৬) এখানে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন। অন্যত্র মহানবি (সা.) একটি হাদিসে বলেন, "মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বললেন, তাকওয়া এখানে। নিজ মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম।” (মুসলিম) অতএব ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য হলো- তাদেরকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য না করে তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি ইহসান করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের অধিকারসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে আ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর