উদ্দীপকে আল-আমিনের প্রতি সমাজের মানুষের সাহায্য-সহযোগিতার কারণ কী? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আল-আমিন প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের মানুষ সাহায্য-সহযোগিতা করেন। আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এরূপ অবস্থাকে প্রতিবন্ধিতা বলে। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিকভাবে অক্ষম সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এ সময় কোনো মুসলিম ভাই যদি এদের দুঃখ-কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে, তাঁহলে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। মহানবি (সা.) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি) তাই বলা যায়, প্রতিবন্ধীর অধিকার রক্ষার্থে উক্ত হাদিসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজের মানুষ আল-আমিনের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আল-আমিনের প্রতি সমাজের মানুষের সাহায্য-সহযোগিতার কারণ কী? …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর