তুমি কি মনে কর, সুজনের পরিবর্তিত ব্যবসায়টি মানুষের ব্যক্তিজীবনে আত্মিক প্রশান্তি এনে দেয়? পরিবর্তিত ব্যবসায়টি চিহ্নিতপূর্বক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, সুজনের পরিবর্তিত ব্যবসায়টি মানুষের ব্যক্তিজীবনে আত্মিক প্রশান্তি এনে দেয়। কারণ তার ব্যবসায়টি হালাল পন্থায় পরিচালিত। ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিস নির্দেশিত উপায়ে উপার্জন করাকে হালাল উপার্জন বলে। অর্থাৎ কুরআন ও হাদিসে যেসব কাজের অনুমতি রযেছে এবং যে সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব কাজকে হালাল বা বৈধ বলে। আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন। যেমন— তিনি বলেন, আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম'। হারাম | বস্তু গ্রহণ বা অবৈধ পথে উপার্জন থেকে বিরত থাকাও হালাল উপার্জনের শামিল। যা সুজনের পরিবর্তিত ব্যবসায়ে লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, সুজন তার সঞ্চয়ের টাকা দিয়ে একটি ফেনসিডিল কারখানা চালু করে। কিছুদিন পর স্ত্রীর পরামর্শে সুজন কারখানাটিকে মিনারেল ওয়াটারের কারখানায় রূপান্তরিত করে। এর মাধ্যমে সে নিজেকে হারাম উপার্জন থেকে বিরত রেখেছে। অর্থাৎ সে একজন হালাল পথে উপার্জনকারী। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। সালাত, সাওম, জাকাত ও হজ প্রভৃতির মতো হালাল উপার্জনও একটি ফরজ ইবাদত। হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করার পাশাপাশি আত্মিক প্রশান্তিও লাভ করা যায়। সর্বোপরি হালাল উপার্জন ব্যক্তি ও সমাজের জন্য সামগ্রিক কল্যাণ বয়ে আনে। পরিশেষে বলা যায়, হালাল উপার্জন করা মহান আল্লাহর নির্দেশ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে হালাল উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, সুজনের পরিবর্তিত ব্যবসায়টি মানুষের ব্যক্তিজীবনে আত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর