আব্দুল্লাহর শেষ কথাটি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আব্দুল্লাহর শেষ কথাটি হলো: 'আমরা যাই করি না কেন আল্লাহ সবকিছু দেখছেন।" উক্তিটি সথার্থ।মহান আল্লাহ তায়ালা অন্তর্যামী। কোনো কিছুই তাঁর অজানা নয়। তিনি সকল অবস্থাতেই আমরা যা করি তা দেখেন প্রত্যক্ষ করেন । এবং আমরা মনের মধ্যে যা চিন্তা করি তিনি আমাদের চিন্তা সম্পর্কেও অবগত। তিনি এমন শ্বাশত সত্তা যার কাছে এ বিশ্ব ব্রহ্মন্ডের কোন কিছুই গোপন রাখা সম্ভব নয়। আল্লাহ সর্বজ্ঞ। তথা সব বিষয়ে অগত বা অবগত। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। তাইতো মানুষের প্রতিটি কর্ম আল্লাহপাকের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত থাকে।আল্লাহ অয়ালার কাছে মানুষের প্রতিটি কর্মের জবাব দিতে হবে। এই বিষয়ে কোনো ছাড় নেই। পবিত্র কোরআনে ইরশাদ করেন আল্লাহ তায়ালা"আকাশ সমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর, আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ কর বা তা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে এর হিসাব নিবেন। অতএব তিনি যাকে চাইবেন ক্ষমা করবেন। যাকে চাইবেন আজাব দিবেন। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।"- সূরা বাকারা, ২৮৪অর্থাৎ সকল বিষয়ে তিনি অবগত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আব্দুল্লাহর শেষ কথাটি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর