রেলওয়ের ভূমিকায় ব্যক্তিজীবনের কোন আদর্শটি নিশ্চিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: রেলওয়ের ভূমিকায় ব্যক্তি জীবনের নারীর প্রতি সম্মানবোধের আদর্শটি নিশ্চিত হয়। নারীর প্রতি সম্মানবোধ বলতে বোঝায়, নারী জাতিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন তা জানা, জেনে হৃদয়ে ধারণ করা এবং আচার আচরণের মাধ্যমে তা প্রকাশ করা। তাদের প্রতি ভালো মনোভাব পোষণ করা, সদাচরণ করা এবং সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলা। ইসলামে তাদের যেসব অধিকার রয়েছে তা সঠিকভাবে দেওয়া। তাদের সাহায্য- সহযোগিতা করা, প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া, রাস্তাঘাটে তাদের চলার পথ সুগম রাখা সবই নারীর প্রতি সম্মানবোধের অংশ। যা রেলওয়ের ভূমিকায় লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে পৃথক কাউন্টারের ব্যবস্থা করে মহিলাদের টিকেটিং সেবা প্রদান করে। এতে মহিলা যাত্রীগণ স্বচ্ছন্দে টিকেট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারে। রেলওয়ের এ ভূমিকায় ইসলামের নির্দেশ বাস্তবায়িত হয়েছে। আল কুরআন ও হাদিসে এ ব্যাপারে নানা নির্দেশনা প্রদান করা হয়েছে। মহানবি (স) বলেছেন, 'তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে।' অর্থাৎ তাদের হক যথাযথভাবে আদায় করতে হবে। আর এটা উত্তম কাজের পরিচর্যা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রেলওয়ের ভূমিকায় ব্যক্তিজীবনের কোন আদর্শটি নিশ্চিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর