উদ্দীপকে বর্ণিত মাও. সাহেবের বক্তব্য শুনে একজন মুসলিম হালাল উপার্জনের মাধ্যমে কী ধরনের সুফল লাভ করতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে মাওলানা সাহেব হালাল উপার্জনের সুফল সম্পর্কে আলোচনা করেন। তার এ বক্তব্য শুনে একজন মুসলিম হালাল উপার্জনে উদ্বুদ্ধ হলে যেসব সুফল লাভ করতে পারে তা নিচে.. আলোচনা করা হলো-১. ইবাদত কবুল হওয়া: ইবাদতসমূহ কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হলো হালাল রুজি। যার রুজি হালাল নয়, তার যাবতীয় ইবাদত সালাত, সাওম, হজ, যাকাত কিছুই কবুল হবে না।২. আল্লাহর নির্দেশ পালন: ইসলাম হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে। কেননা, হালাল উপার্জন ব্যতীত ইমানদার হওয়া যায় না। মহান আল্লাহ বলেন, “ওহে ইমানদারগণ! তোমরা একজন অপরজনের অর্থসম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না।" (সূরা আল-বাকারা: ১৮৮)৩. সর্বোত্তম খাদ্য: শ্রমের দ্বারা হালাল উপায়ে অর্জিত খাদ্যই সর্বোত্তম খাদ্য। ৪. কর্মপ্রেরণা সৃষ্টি: হালাল উপার্জন করতে হলে মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। বসে বসে বা অবৈধ উপায়ে উপার্জনে তেমন কষ্ট করতে হয় না। কিন্তু হালাল উপার্জনের জন্য তিলে তিলে সময়, শ্রম, মেধা খরচ করতে হয়। এতে মানুষের মধ্যে কর্মবিমুখতা দূর হয়। অলসতা, কুঁড়েমি তার কাছে ঘেঁষতে পারে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মাও. সাহেবের বক্তব্য শুনে একজন মুসলিম হালাল উপার্জন…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর