ঘরসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইসলামের বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উদ্দীপকের রসুলপুর গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় ও অশ্লীল কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম হাতিয়ার 1 এগুলোর মাধ্যমে আমাদের যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে সমাজের সুখশান্তি বিনষ্ট হয়। পরিবার ও সমাজে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এ ধরনের অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে বিরত রাখতে হবে। সামাজিক অবক্ষয় রোধে অপরাধ ও পাপের পথ থেকে তাদেরকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। ইসলামি শরিয়তে এর বেশ কিছু উপায় রয়েছে। এগুলো হলো— ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলা, সন্তানকে ইসলামি শিক্ষা দেওয়া, মদ, জুয়া, চুরির ভয়াবহ শাস্তির কথা বলে মানুষকে সতর্ক করা ইত্যাদি। মসজিদের ইমাম ও আলেমরা এসব অশ্লীল কাজের অপকারিতা সম্পর্কে বক্তৃতা দিয়ে মানুষকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এছাড়াও মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগ, মাদক দ্রব্য প্রস্তুত ও সরবরাহের সাথে জড়িত ব্যক্তিদের জাতীয় স্বার্থে এ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে এ ধরনের সামাজিক অবক্ষয় প্রতিরোধ করা যায়।
পরিশেষে বলা যায়, দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান যথাযথভাবে মেনে চলার পাশাপাশি উপরের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারলে রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয় রোধ করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।