শেয়ারFacebookWhatsApp

মাদকাসক্তির কুফল বর্ণনা করো।

উত্তর: মাদক মানুষের জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখে বলে এটি ইসলামে নিষিদ্ধ। মাদকাসক্তি বলতে মদ বা মাদকদ্রব্যের প্রতি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষাকে বোঝায়। রাসুল (স) বলেছেন, “মাদকদ্রব্য তাই যা জ্ঞান-বুদ্ধি লোপ করে” (বুখারি ও মুসলিম)। মাদকদ্রব্য মানবদেহে নানা রোগ সৃষ্টি করে এবং মাদকাসক্ত ব্যক্তি আল্লাহর ইবাদতে নিষ্ঠার সাথে মনোনিবেশ করতে পারে না । মাদকাসক্তির কারণে ইমান, আমল নষ্ট হয়। এটি দুষ্প্রাপ্য এবং দামি বলে বিপুল অর্থ অপচয় হয়। এটি মানবজীবনে বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মাদকাসক্তির কুফল বর্ণনা করো।

উদ্দীপক

রাইয়ান দ্বাদশ শ্রেণির ছাত্র । ইসলাম শিক্ষার ক্লাসে শ্রেণিশিক্ষক সমাজের সংস্কার ও উন্নয়নে মসজিদের গুরুত্ব ও ইমাম সাহেবের দায়িত্ব সম্বন্ধে আলোচনা করেছেন। তিনি বলেছেন—ব্যক্তি, পারিবারিক জীবন ও সমাজজীবনে মসজিদ ও ইমাম সাহেবের ভূমিকা অনস্বীকার্য।

ঢাকা কলেজ · 2024

উত্তর

জিহাদ ২ প্রকার।

উত্তর

মাদক মানুষের জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখে বলে এটি ইসলামে নিষিদ্ধ। মাদকাসক্তি বলতে মদ বা মাদকদ্রব্যের প্রতি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষাকে বোঝায়। রাসুল (স) বলেছেন, “মাদকদ্রব্য তাই যা জ্ঞান-বুদ্ধি লোপ করে” (বুখারি ও মুসলিম)। মাদকদ্রব্য মানবদেহে নানা রোগ সৃষ্টি করে এবং মাদকাসক্ত ব্যক্তি আল্লাহর ইবাদতে নিষ্ঠার সাথে মনোনিবেশ করতে পারে না । মাদকাসক্তির কারণে ইমান, আমল নষ্ট হয়। এটি দুষ্প্রাপ্য এবং দামি বলে বিপুল অর্থ অপচয় হয়। এটি মানবজীবনে বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

উত্তর

নিরক্ষরতা দূরীকরণে মসজিদ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইবাদত বা সিজদা দেওয়ার উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি ঘরকে মসজিদ বলা হয়। মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘরও বলা হয়। এটা হলো মুসলিম জাতির জীবনাচার, সভ্যতা-সংস্কৃতি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজের কেন্দ্র। ইসলামের বিভিন্ন অনুশাসন যথাযথভাবে অনুশীলন এবং সুন্দর মানবসমাজ গড়ে তোলার ক্ষেত্রে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে শ্রেণিশিক্ষক সমাজ সংস্কার ও উন্নয়নে এবং ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে মসজিদের ভূমিকা অনস্বীকার্য। ইসলামি জীবনাদর্শন ও মুসলিম সমাজে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান । সমাজের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে মসজিদে গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ইসলামের প্রাথমিক শিক্ষার স্তর মক্তবে শিশুকে জ্ঞানদান, শুদ্ধ উচ্চারণ, কুরআন শিক্ষা আদব-কায়দাসহ নানা নিয়মকানুন শিক্ষা দেওয়া হয়। মসজিদে সালাত শেষে অবসরে বয়স্ক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে সমাজকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা যায়। গণশিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিরক্ষরতা দূরীকরণে মসজিদকে কার্যকরভাবে ব্যবহারের সর্বাধিক সফল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন মহানবি (স)। তিনি মসজিদে নববিকে সাধারণ শিক্ষা ও আবাসিক গণশিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন। তাই বলা যায় নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবের দায়িত্ব ও কর্তব্য অনেক। মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়। ইমাম যেখানে অবস্থান করেন, সেখানেই তিনি নেতৃত্ব প্রদান করেন। সমাজের নেতা মানে ইমাম মসজিদেরও নেতা। আর তার নেতৃত্বেই জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয়। ইসলামি জীবনদর্শনে ইমাম হলেন নির্বাচিত নেতা। মুসলিম সমাজের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কাজে নেতৃত্ব দেওয়া তার দায়িত্ব। মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেব বিভিন্ন সামাজিক ও সামষ্টিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণশিক্ষা বিস্তারের জন্য নৈশবিদ্যালয় পরিচালনায় নেতৃত্বদান, সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আর্থ-সামাজিক কর্মকাণ্ডে দিকনির্দেশনা দেওয়া ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, সমসাময়িক প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে মুসল্লিদের অবহিত করা এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করা ইমামগণের দায়িত্ব ও কর্তব্য। মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেবকে আদর্শ-চরিত্রের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কেননা সমাজের মানুষ ইমাম সাহেবের মাধ্যমেই বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবিত হয়। তাঁর সাথে ওঠাবসা করতে গিয়ে তাঁর আচার-আচরণের প্রভাব তাদের মধ্যে প্রতিফলিত হয়। পরিশেষে বলা যায়, মসজিদ কেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমাম সাহেব সাধারণ মুসলিমদের অভিভাবক। তাই ইমামদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
HSCIslamic Studies 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।