শেয়ারFacebookWhatsApp

সুদ কাকে বলে?

উত্তর: ঋণদাতা গ্রহীতার কাছ থেকে কোনো বিনিময় ব্যতিরেকে অতিরিক্ত গ্রহণ করলে তাকে সুদ বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সুদ কাকে বলে?

উদ্দীপক

জনাব মুকুল চাতিডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান। তার আচার-আচরণ ও ইনসাফের কারণে বিগত চারবার তিনি একই পদে নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী নাছিমা একদিন চেয়ারম্যানের সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির কামরুলের বোনের আচরণ ও চলাফেরা ভালো নয়। হঠাৎ একদিন চেয়ারম্যানের নিকট বিচার আসল, তার প্রতিবেশী কামাল সাহেব ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করে। তখন চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

ঋণদাতা গ্রহীতার কাছ থেকে কোনো বিনিময় ব্যতিরেকে অতিরিক্ত গ্রহণ করলে তাকে সুদ বলে।

উত্তর

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য রাসুল (স) যথেষ্ট তাগিদ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অবশ্য কর্তব্য। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। মহান আল্লাহ তায়ালা আত্মীয়-স্বজনদের অধিকার নির্ধারণ করে দিয়েছেন। আত্মীয়দের দায়িত্ব হলো, অপর আত্মীয়ের অধিকার যথাযথভাবে আদায় করা। রাসুল (স)-ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন।

উত্তর

উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের গিবতের দিকটি ফুটে উঠেছে। গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা করা, অসাক্ষাতে কারো দুর্নাম করা, দোষ-ত্রুটি প্রকাশ করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি প্রকাশ বা দুর্নাম করাকে গিবত বলে বিবেচিত করা হয়। গিবত বিভিন্নভাবে হতে পারে। যেমন— প্রকাশ্যে কারো দোষ-ত্রুটি আলোচনা করা, গোপনে আলোচনা করা, লেখনির মাধ্যমে তুলে ধরা, অঙ্গ-প্রতঙ্গের ইশারার মাধ্যমে তুলে ধরা ইত্যাদি। উদ্দীপকে নাছিমা তার স্বামীর সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির কামরুলের বোনের আচরণ ও চলাফেরা ভালো নয়। নাছিমার এই আলাপচারিতার মাধ্যমে গিবতের দিকটি ফুটে উঠেছে। গিবত বিভিন্নভাবে হতে পারে। কারো অসাক্ষাতে দুর্নাম করা গিবত হিসেবে বিবেচিত। যেমনটি নাছিমা করেছেন। গিবত সামাজিক শান্তি বিনষ্টকারী একটি ঘৃণ্য অপরাধ । গিবত মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। সামাজিক শান্তিও বিনষ্ট করে। এজন্য আমরা সব সময় গিবত থেকে বেঁচে থাকবো।

উত্তর

কামাল সাহেবের কর্মটি খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোকে নির্দেশ করে এবং এর সামাজিক কুফল অত্যন্ত ভয়াবহ। ভেজাল অর্থ নিকৃষ্ট বস্তু উৎকৃষ্ট বস্তুর সাথে মেশানোকে বোঝায়। খাদ্যদ্রব্যে ভেজাল বলতে, খাদ্যদ্রব্যের সাথে অস্বাস্থ্যকর পদার্থ মিশ্রিত করে বিক্রি করা বা সরবরাহ করাকে বোঝায়। যেমন— ফরমালিন জাতীয় বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করে মাছ, ফলমূল, শাক-সবজি সংরক্ষণ ও বিক্রয় করা। নিম্নমানের বা ক্ষতিকর উপাদান দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করাও ভেজালের অন্তর্ভুক্ত। উদ্দীপকে কামাল সাহেব খাদ্যদ্রব্যে ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করেন। তার কর্মকাণ্ড খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোকে ইঙ্গিত করে। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কুফল অনেক। খাদ্যদ্রব্যে ভেজালের মাধ্যমে 'মানুষের জীবনের ক্ষতি সাধন হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট, ডায়ারিয়া, পেপটিক আলসারসহ অনেক রোগ মানব শরীরে বাসা বাঁধে। ভেজাল খাদ্য গ্রহণের ফলে শিশুদের শরীরে খুবই ক্ষতিকর প্রভাব পড়ে। তারা বিভিন্ন রোগ আক্রান্ত হয়। আবার যারা খাদ্যদ্রব্যে ভেজাল মেশাতে ব্যস্ত তারা দুনিয়াবি সুখের জন্য আখিরাতকে হারাচ্ছে। আল্লাহর রাসুল (স) বলেছেন, 'যে ব্যক্তি মিথ্যা হলফ দিয়ে দ্রব্য বিক্রি করে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না। তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।' (সহিহ মুসলিম) আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে কামাল সাহেবের কর্মকাণ্ড হলো খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর ফলে সমাজ জীবনের নানা ক্ষতি সাধিত হয়।
HSCIslamic Studies 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।