'ক' গ্রামে চুরির বিষয়টি পরিলক্ষিত হয়।
কারো মালিকানাধীন সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়াকে বলা হয় চুরি। এটি একটি সামাজিক অনাচার এবং মহাপাপ । এর ফলে সমাজের মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে এবং সুখ- শান্তি বিনষ্ট হয়। অর্থ-সম্পদ চুরি হওয়া বা খোয়া যাওয়ার ভয়ে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। রাত জেগে পাহারা দিতে হয়, যা উদ্দীপকের 'ক' গ্রামের মানুষের ক্ষেত্রে লক্ষণীয় ।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, কিছু দিন যাবৎ রাতের বেলা 'ক' গ্রামের মানুষের ঘর-বাড়ি থেকে বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে। এ অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেন। 'ক' গ্রামের এ অবস্থা থেকে সেখানে চুরির বিষয়টি স্পষ্ট বোঝা যায়। ইসলামে অনুমতি ছাড়া অন্যের অর্থ-সম্পদ হস্তগত করা হারাম। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না' (সুরা আন-নিসা: ২৯)।