শেয়ারFacebookWhatsApp

মিথ্যা প্রতারণার নামান্তর— ব্যাখ্যা করো।

উত্তর: মিথ্যা বলার মাধ্যমে অন্যকে প্রতারিত করা হয় বলে এটিও এক ধরনের প্রতারণা। সত্য গোপন করা বা কোনো প্রকৃত বস্তু বা ঘটনাকে বিকৃত করে প্রকাশ বা উপস্থাপন করা হলো মিথ্যা। মিথ্যার মাধ্যমে অন্যকে ঠকানো, ধোঁকা দেওয়া বা ফাঁকি দেওয়া হয়। সত্যকে আড়ালে রেখে অসত্য বিষয় প্রকাশ করা হয় । তাই মিথ্যা প্রতারণার নামান্তর।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মিথ্যা প্রতারণার নামান্তর— ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' নামক গ্রামের অধিকাংশ লোক দরিদ্র। সম্প্রতি বন্যার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়। কিছুদিন থেকে রাতের বেলা মানুষের ঘর-বাড়ি থেকে বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে। এ অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেন এবং মুসল্লিদের আর্থিক সহায়তায় কিছু গরু কিনে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

মাদকাসক্তি হলো মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষা।

উত্তর

মিথ্যা বলার মাধ্যমে অন্যকে প্রতারিত করা হয় বলে এটিও এক ধরনের প্রতারণা। সত্য গোপন করা বা কোনো প্রকৃত বস্তু বা ঘটনাকে বিকৃত করে প্রকাশ বা উপস্থাপন করা হলো মিথ্যা। মিথ্যার মাধ্যমে অন্যকে ঠকানো, ধোঁকা দেওয়া বা ফাঁকি দেওয়া হয়। সত্যকে আড়ালে রেখে অসত্য বিষয় প্রকাশ করা হয় । তাই মিথ্যা প্রতারণার নামান্তর।

উত্তর

'ক' গ্রামে চুরির বিষয়টি পরিলক্ষিত হয়। কারো মালিকানাধীন সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়াকে বলা হয় চুরি। এটি একটি সামাজিক অনাচার এবং মহাপাপ । এর ফলে সমাজের মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে এবং সুখ- শান্তি বিনষ্ট হয়। অর্থ-সম্পদ চুরি হওয়া বা খোয়া যাওয়ার ভয়ে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। রাত জেগে পাহারা দিতে হয়, যা উদ্দীপকের 'ক' গ্রামের মানুষের ক্ষেত্রে লক্ষণীয় । উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, কিছু দিন যাবৎ রাতের বেলা 'ক' গ্রামের মানুষের ঘর-বাড়ি থেকে বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে। এ অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেন। 'ক' গ্রামের এ অবস্থা থেকে সেখানে চুরির বিষয়টি স্পষ্ট বোঝা যায়। ইসলামে অনুমতি ছাড়া অন্যের অর্থ-সম্পদ হস্তগত করা হারাম। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না' (সুরা আন-নিসা: ২৯)।

উত্তর

ইমাম সাহেবের কাজের সামাজিক ভূমিকা অপরিসীম। চুরি একটি সামাজিক অনাচার। চুরির কারণে সকলে যেন নিরাপত্তাহীনতায় আতঙ্কগ্রস্ত থাকে। রাষ্ট্রীয় অর্থসম্পদ চুরি হলে দেশের উন্নয়ন ব্যাহত হয়, আর্থিক ক্ষতিসাধন হয়, কখনো কখনো অর্থনীতিতে ধস নামে। ফলে গোটা জাতি বিশ্বের অগ্রগতির প্রতিযোগিতা হতে ছিটকে পড়ে। তাই সবার উচিত ঐকবদ্ধভাবে চোর ও চুরি প্রতিরোধ করা। ইমাম সাহেব 'ক' গ্রামে চুরি প্রতিরোধের লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে পাহারার ব্যবস্থা করেন এবং মুসল্লিদের আর্থিক সহায়তায় কিছু গরু কিনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করেন। ইমাম সাহেবের উক্ত কাজের সামাজিক ভূমিকা অত্যন্ত বেশি। প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্টি সমস্যা মোকাবিলায় ইমাম সাহেবের এ উদ্যোগ একটি মাইলফলক। যা সমাজের অন্যদেরকে এমন কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।