শেয়ারFacebookWhatsApp

আদল কী?

উত্তর: ইসলামি নীতিমালার আলোকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আল্লাহ ও বান্দার হক আদায় করাকে আদল বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

HSC Islamic Studies 1st Paper · CQ

উদ্দীপক

রহমান সাহেব ধনী লোক। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর রাখেন না। তিনি আত্মকেন্দ্রিক ও অহংকারী হওয়ায় সমাজের কেউ তাকে শ্রদ্ধা করে না ও ভালোবাসে না।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ইসলামি নীতিমালার আলোকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আল্লাহ ও বান্দার হক আদায় করাকে আদল বলে।

উত্তর

সমাজে বসবাসকারী হিসেবে মানুষকে যাদের পাশাপাশি বসবাস করতে হয় তারা পরস্পর প্রতিবেশী। বসবাসের অনিবার্য সহযোগী হলো প্রতিবেশী। ইসলামি শরিয়তের পরিভাষায়, পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী `বলে। সেজন্য সহকর্মী, সহপাঠী এমনকি সহযাত্রীরাও ইসলামে প্রতিবেশীর আওতায় পড়ে। রাসুল (স)-কে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন— সামনে, পেছনে, ডানে ও বামে চল্লিশ বাড়ি পর্যন্ত সবাই প্ৰতিবেশী। (বায়হাকি ইবনে হিব্বান)

উত্তর

আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর অধিকার রক্ষা না হওয়ায় রহমান সাহেবের আচরণ সমর্থনযোগ্য নয়। সাধারণভাবে যাদের আত্মার সম্পর্ক রয়েছে তারাই আত্মীয়। আর পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে বলে প্রতিবেশী। আত্মীয় ও প্রতিবেশীর নির্দিষ্ট কিছু হক বা অধিকার রয়েছে। ইসলামের পথে চলতে হলে এ হকগুলো আদায় করতে হবে। উদ্দীপকের রহমান সাহেব ধনী লোক। অথচ তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজ-খবর রাখেন না। ইসলাম হলো মানবিকতা ও মানবতার ধর্ম। এটি মানবজীবনকে সহজতর, শান্তিময় ও সুখকর করার জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তার বিধান দিয়েছে। সমাজজীবনে এর প্রভাব সুস্পষ্ট! আল্লাহ তায়ালা বলেন, 'আর তুমি নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও' (সুরা বনি ইসরাইল: ২৬)। মহান আল্লাহ অন্যত্র বলেছেন, 'আর মাতাপিতার প্রতি ইহসান করো এবং আত্মীয়-স্বজনের সাথেও।' মহান আল্লাহর এই আদেশগুলোর তোয়াক্কা না করে, ধনবান রহমান সাহেব তার আত্মীয় ও প্রতিবেশীর খোঁজ না নিয়ে নিশ্চিতভাবেই আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন।

উত্তর

ইসলামে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণভাবে যাদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে তারাই আত্মীয়। আর পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে বলে প্রতিবেশী। আত্মীয় ও প্রতিবেশীর নির্দিষ্ট কিছু হক বা অধিকার রয়েছে। ইসলামের পথে চলতে হলে এ হকগুলো আদায় করতে হবে। আত্মীয়রা পরস্পরের সদাচরণ, সহানুভূতি, সাহায্য ও উত্তরাধিকার লাভের অধিকার সংরক্ষণ করেন। মহান আল্লাহ তায়ালা তাদের এ অধিকার নির্ধারণ করে দিয়েছেন। আত্মীয়দের দায়িত্ব হলো অপর আত্মীয়ের এসব অধিকার যথাযথভাবে আদায় করা। যার যা প্রাপ্য, তাকে তা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। কেননা আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন— “আর তুমি নিকটাত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও” (সুরা বনি-ইসরাইল: ২৬)। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অবশ্য কর্তব্য। কোনো কারণেই এ সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স) বলেছেন— “সুনিশ্চিতভাবেই আল্লাহ তায়ালা তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন” (নাসাঈ)। মাতাপিতার পরে মানুষের সদাচরণ পাওয়ার অধিকার আত্মীয়-স্বজনের। আল্লাহ তায়ালা বলেন – “আর মাতাপিতার প্রতি ইহসান করো এবং আত্মীয়-স্বজনের সাথে” (সুরা আন- নিসা: ৩৬)। সুতরাং আল্লাহর নির্দেশ মেনে নিয়ে মানুষ তাদের আত্মীয়দের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করবে। এর ফলে পৃথিবীতে সে লাভবান হবে।
HSCIslamic Studies 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।