বুনিয়াদি আমল বলতে মৌলিক বা অত্যাবশ্যকীয় আমলসমূহকে বোঝায়। ইসলামের বুনিয়াদ তথা রুকনের পরিচয় মহানবি (সা.)-এর হাদিসের মাধ্যমেই জানা যায়। যেমন তিনি বলেন-
بنِي الْإِسْلَامُ عَلى خَمْسٍ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلوة وَإِيتَاءِ الرَّكُوةِ وَالْحَقِّ وَصَوْمِ رَمَضَانَ .
অর্থাৎ, ইসলাম পাঁচটি বুনিয়াদ তথা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যথা— ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর গোলাম ও রাসুল, ২. সালাত প্রতিষ্ঠা করা, ৩. যাকাত আদায় করা, ৪. হজ এবং ৫. রমজানে রোযা পালন । উক্ত হাদিস হতে প্রমাণিত হয় ইসলামের প্রথম বুনিয়াদ ইমান। আর বাকি চারটি বুনিয়াদি আমল হলো- ১. সালাত বা নামায, ২. যাকাত, ৩. সাওম বা রোযা ও ৪. হজ।