শেয়ারFacebookWhatsApp

'উশর' শব্দের অর্থ কী?

উত্তর: 'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'উশর' শব্দের অর্থ কী?

উদ্দীপক

জাহিদ এবং সাকিব দুজনই দ্বাদশ শ্রেণিতে পড়ে। জাহিদ নিয়মিত নামাজ পড়ে। সে লেখাপড়ায় ভালো। তার স্বভাব-চরিত্র মার্জিত এবং পোশাক-পরিচ্ছদ রুচিসম্মত। অপরদিকে সাকিব নামাজ পড়ে না এবং ভালোমতো লেখাপড়া করে না। সে দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করে এবং অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে। সে প্রায়ই তার মায়ের সাথে দুর্ব্যবহার করে। সাকিবের এমন আচরণের কথা শুনে ইমাম সাহেব বলেন, ইসলামি সমাজব্যবস্থার অভাবে সাকিবের এমন পরিণতি হয়েছে।

Dhaka · 2023

উত্তর

'উশর' শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

নেশাজাতীয় যেকোনো দ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম- এটি রাসুল (সা.)-এর বাণী। এ হাদিসে মাদকের পরিচয় ও এর বিধান বর্ণিত হয়েছে। যেসব খাদ্য, পানীয় বা বন্ধু সুদ্ধ মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান-বুদ্ধি লোপ পায় এবং নেশা সৃষ্টি করে সেগুলোকে মাদক বলে। আর প্রাকৃতিক মাদকদ্রব্য হলো মদ, গাঁজা, তাড়ি, হাশিশ, ভাং, আফিম, চরস, মারিজুয়ানা ইত্যাদি এবং রাসায়নিক মাদক হলো হেরোইন, মরফিন, কোকেন, পেথিডিন, সিডাকসিন, ইয়াবা ইত্যাদি। এসব কিছু ইসলামে হারাম করা হয়েছে। কারণ এগুলো মাদকদ্রব্য, যা মানুষের জন্য ক্ষতিকর। মাদক গ্রহণ যেহেতু হারাম আর প্রতিটি মাদকই নেশাজাতীয়, তাই নেশাজাতীয় যাবতীয় বস্তুই হারাম।

উত্তর

সাকিবের আচরণে অসৎসঙ্গের মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন নিন্দনীয় গুণাবলির প্রকাশ ঘটেছে। ইসলামে অসৎসঙ্গীকে বর্জন করার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে মহানবি (সা.) বলেন, "অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো।" (বায়হাকি) উদ্দীপকে উল্লিখিত সাকিবের আরেকটি নিন্দনীয় চরিত্র সম্পর্কে বলা হয়েছে, সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকে। অথচ ইসলামে সকল নেশাজাতীয় দ্রব্য হারাম ঘোষণা করা হয়েছে। কেননা মাদকাসন্তি মানুষকে নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। মাদকাসক্তির পাশাপাশি নামাজ না পড়া; লেখাপড়া ভালোমতো না করা, মায়ের সাথে দুর্ব্যবহার করা এবং পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করাও নিন্দনীয় চরিত্র। এসব নিন্দনীয় চরিত্র বর্জন করার মাধ্যমে আল্লাহর সত্যিকারের বান্দা হওয়ার চেষ্টা করা সকলের কর্তব্য। আর সচ্চরিত্রবান হওয়ার জন্য বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। কেননা অনুকূল পারিপার্শ্বিকতা এবং সৎ ও প্রকৃত সঙ্গীর সাহচর্যে মানুষ তার মর্যাদার উচ্চাসনে অর্জন করতে পারে। পক্ষান্তরে, প্রতিকূল পারিপার্শ্বিকতা এবং অসৎসঙ্গীর সংস্পর্শে যে মহাধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত সকল নিন্দনীয় চরিত্র বর্জন করে প্রশংসিত। চরিত্রের চর্চা করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা যায়।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত জাহিদের কর্মকাণ্ডে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিকের মিল রয়েছে। ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। ব্যক্তির মন-মানস, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, চিন্তাচেতনা, মূল্যবোধ, বিশ্বাস থেকে আরম্ভ করে তার পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সামগ্রিক ক্ষেত্রেই ইসলামি সংস্কৃতি ব্যাপৃত। ইসলামি সংস্কৃতি তার অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবনে, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। মুসলমানদের পোশাক হবে মার্জিত ও রুচিসম্মত, তা পুরুষ ও মহিলাদের ইজ্জত-আবরু পুরাপুরি আবৃত করে রাখবে। এ পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র হবে। কিন্তু চাকচিক্য ও বিলাসিতার প্রতীক হবে না। ইসলামি সংস্কৃতি দ্বীন ও দুনিয়ার সমন্বিত রূপ। একজন মুসলিম দ্বীনের সকল বিধান যথাযথভাবে পালন করবে। যেমন- নামাজ আদায়, রোযা পালন, যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। পাশাপাশি দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ড সার্বিকভাবে আদায় করবে। পরিশেষে বলা যায়, জাহিদের নিয়মিত নামাজ পড়ার সাথে সাথে স্বভাব-চরিত্র মার্জিত এবং পোশাক-পরিচ্ছদ রুচিসম্মত হওয়া ইসলামি সংস্কৃতি চর্চারই বহিঃপ্রকাশ।
HSCIslamic Studies 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।