শেয়ারFacebookWhatsApp

"আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।"- হাদিসটির ব্যাখ্যা কর।

উত্তর: আত্মীয়তার, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর মাধ্যমে মহানবি (সা.) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চরম পরিণতি তুলে ধরেছেন। রাসুল (সা.)-এর উক্ত বাণীর সমর্থন পবিত্র কুরআনেও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, "তোমাদের থেকে এর চেয়ে আর বেশি কী আশা করা যায় যে, তোমরা যদি উল্টো দিকে ফিরে যাও, তাহলে পৃথিবীতে (সমাজে) অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এসব লোকদের ওপর আল্লাহ অভিশাপ করেছেন।" (সূরা মুহাম্মদ: ২৩) মহানবি (সা.) আরও ঘোষণা করেন, "যে সম্প্রদায়ের মধ্যে আন্তীয়তার বন্ধন ছিন্নকারী লোক রয়েছে, সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না।" (বায়হাকি)

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।"- হাদিসটির ব্…

উদ্দীপক

নাসিরুদ্দীন একজন চাকরিজীবী। তার সংসারে অভাব নেই। তিনি বাড়িতে কোনো মেহমান আসা-যাওয়া করা পছন্দ করেন না। নিজেও কারোর বাড়িতে যেতে চান না। এসব তিনি বাড়তি ঝামেলা মনে করেন। অপরদিকে, তার স্ত্রী আমেনা বাড়িতে মেহমান আসলে খুশি মন। মন খুলে তাদের আপ্যায়ন করেন। বাড়িতে যা রান্না হয়, তা পাশের বাড়িতে পাঠিয়ে দেন। বিপদে তাদেরকে সহযোগিতা করেন।

Dhaka · 2023

উত্তর

'আদল' শব্দের অর্থ ন্যায়বিচার করা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি।

উত্তর

আত্মীয়তার, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর মাধ্যমে মহানবি (সা.) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার চরম পরিণতি তুলে ধরেছেন। রাসুল (সা.)-এর উক্ত বাণীর সমর্থন পবিত্র কুরআনেও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, "তোমাদের থেকে এর চেয়ে আর বেশি কী আশা করা যায় যে, তোমরা যদি উল্টো দিকে ফিরে যাও, তাহলে পৃথিবীতে (সমাজে) অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, এসব লোকদের ওপর আল্লাহ অভিশাপ করেছেন।" (সূরা মুহাম্মদ: ২৩) মহানবি (সা.) আরও ঘোষণা করেন, "যে সম্প্রদায়ের মধ্যে আন্তীয়তার বন্ধন ছিন্নকারী লোক রয়েছে, সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না।" (বায়হাকি)

উত্তর

নাসিরুদ্দীনের আচরণ ইসলাম পরিপন্থি। ইসলামি সমাজব্যবস্থায় আত্মীয়স্বজনের কতিপয় অধিকার ও কর্তব্য রয়েছে। ইসলাম বলে আত্মীয়স্বজনদের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত। বিভিন্ন পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া উচিত। দাওয়াত দিলে আনন্দচিত্তে তা গ্রহণ করা উচিত। পারস্পরিক দাওয়াত বিনিময়ে একে অপরের প্রতি সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি পায়। বিভিন্ন উপলক্ষে এক আত্মীয় অপর আত্মীয়কে উপহার-উপঢৌকন প্রদান করবে। মূল্যবান বা দামি উপহার দেওয়া জরুরি নয়। ব্যক্তি তার সাধ্যমতো উপহার দিবে। উপহার দিলে তা আন্তরিকতার সাথে গ্রহণও করতে হয়। উপহার আদান-প্রদানে সৌহার্দ-সম্প্রীতি বৃদ্ধি পায়। মহানবি (সা.) বলেন, "তোমরা পরস্পর উপহার আদান-প্রদান কর, তাতে ভালোবাসা বৃদ্ধি পাবে।" (বুখারি ও মুসলিম) নিকট আত্মীয়দের দান করা সম্বন্দ্বে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যয়নব ও এক আনসার মহিলার প্রশ্নের জবাবে, মহানবি (সা.) বলেন, "তাদের উভয়ের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এক নিকটাত্মীয়তার সওয়াব, দুই, সদকার সওয়াব।" (বুখারি ও মুসলিম) আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেমন পুণ্যের কাজ, তেমনি দুনিয়া ও আখিরাতে এর সুফল ও উপকারিতা অপরিসীম। উদ্দীপকে নাসিরুদ্দীনের বাড়িতে মেহমানের আসা-যাওয়া পছন্দ না করা এবং নিজেও কারও বাড়িতে না যাওয়ার মনোভাব ইসলাম পরিপন্থি। এরূপ আচরণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়। তাদের হক আদায় করা হয় না। এরূপ কর্মকান্ড ইসলামি আদর্শ নয়।

উত্তর

উদ্দীপকে আমেনা প্রতিবেশীর অধিকার আদায় করেন। আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। আমাদের সুখে-দুঃখ, বিপদে-আপদে তারাই প্রথম এগিয়ে আসেন। কোনো বিপদ হলে, অসুখ হলে তারা সেবা করেন, যত্ন নেন। তাই বিবাহ- পদি বা যেকোনো অনুষ্ঠানে তাদেরকে সাহায্য-সহযোগিতা করা আমাদের কর্তব্য। প্রতিবেশীর হক সম্পর্কে রাসুল (সা.) বলেন, "প্রতিবেশী রোগাক্রান্ত হলে তার খোঁজখবর নিবে। সে মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশগ্রহণ করবে। যদি সে ঋণ চায়, তাহলে বিনাশর্তে তাকে ঋণ প্রদান করবে। যদি সে কোনো খারাপ কাজ করে বসে তাহলে তা গোপন রাখবে। সে কোনোকিছু দ্বারা সৌভাগ্যবান হলে তাকে মুবারকবাদ জানাবে। যেকোনো বিপদে পড়লে তাকে উম্মার কাজে এগিয়ে আসবে। স্বীয় অট্টালিকা এতটুকু উঁচু করবে না যাতে তার ঘর হতে বের হওয়া কণ্টকর হয়ে পড়ে। তোমার গৃহে যখন কোনো ভালো খাদ্য রান্না কর, তখন উত্ত খাদ্য যেন তাদের এবং আদের সন্তানদের কষ্ট দান না করে অর্থাৎ কিছু দান করবে।" (তাবারানি) প্রতিবেশীর প্রতি উক্ত কর্তব্য পালনে সুসম্পর্ক তৈরি হবে। বিপদাপদে একে অন্যকে পাশে পাবে। সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে। বৈষম্যহীন, নিরাপদ জীবনের নিশ্চয়তা পাওয়া যাবে। উদ্দীপকে আমেনা প্রতিবেশীর অধিকার আদায়ের মাধ্যমে উল্লিখিত সামাজিক পরিবর্তনে প্রভাব ফেলতে পারেন।
HSCIslamic Studies 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।