শেয়ারFacebookWhatsApp

'নাহি আনিল মুনকার' অর্থ কী?

উত্তর: 'নাহি আনিল মুনকার' অর্থ হলো অসৎ কাজে নিষেধ করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'নাহি আনিল মুনকার' অর্থ কী?

উদ্দীপক

দয়ারামপর গ্রামবাসী তাদের স্কুল কমিটি ও থানাকে বিভিন্ন লোভনীয় উপঢৌকন ও লভ্যাংশ দেওয়ার শর্তে স্কুল মাঠে মাসব্যাপী যাত্রা, জুয়া খেলা ও মেলার আয়োজন করেছে। যেখানে সারারাত বিভিন্ন অন্যায় ও অশ্লীল কাজ চলবে কিন্তু এলাকার ধর্মপ্রাণ ও সচেতন মানুষ কঠোরভাবে এর প্রতিবাদ করেন এবং যাত্রা ও জুয়া বন্ধের জন্য দয়ারামপুর গ্রামবাসীক এর ভালো ও খারাপ বুঝাতে থাকেন এবং তাদেরকে বলেন, এতে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হবে ও অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

'নাহি আনিল মুনকার' অর্থ হলো অসৎ কাজে নিষেধ করা।

উত্তর

ইভটিজিং প্রতিরোধে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। সন্তানের বেড়ে ওঠা এবং সামাজিকীকরণে সচ্চরিত্রবানরূপে গড়ে তুলতে পরিবারের যথাযথ ভূমিকা পালন করা, ধর্মীয় মূল্যবোধ, সুনীতি ও আদর্শ প্রতিষ্ঠা, সামাজিক আন্দোলন ও প্রতিরোধ জোরদার করা, ইভটিজারদের সামাজিকভাবে বয়কট করা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, মোবাইল ফোন, ইন্টারনেট ও মুক্ত আকাশ সংস্কৃতির ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা, সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সামাজিক প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা পালন নিশ্চিত করা, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, সুস্থ বিনোদন ও সুস্থ সংস্কৃতির চর্চা বৃদ্ধি করা, নারীদের শালীন পোশাক পরিধানের মানসিকতা তৈরি করা এবং শালীনভাবে চলাচল করা, সর্বত্র অশ্লীলতা, যৌন বিকার, কুরুচিপূর্ণ সাহিত্য, চলচ্চিত্র ও অপসংস্কৃতির আগ্রাসন রোধ করা।

উত্তর

দয়ারামপুরের মানুষ তাদের স্কুল কমিটিকে ঘুষ প্রদান করে জুয়া ও নানা অশ্লীলতার আয়োজন করে রাতভর। এর পরিণাম ইসলামের দৃষ্টিতে ভয়াবহ। কেননা অশ্লীলতা সমাজের ভাবমূর্তি নষ্ট করে। মানুষের চরিত্রে বিরূপ প্রভাব তৈরি করে। ঠিক তেমনি ঘুষ একটি জঘন্য অপরাধ। ঘুষের প্রতিক্রিয়া ও বিষক্রিয়া সমাজকে কুড়েকুড়ে খেয়ে ফেলে এবং সমাজকে কলুষিত ও ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন- “তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অবৈধ উপায়ে খেয়ো না।” (বাকারা : ১৮৮) ঘুষের কারণে আর্থসামাজিক উন্নয়নের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাসুল (সা.) বলেন- “ঘুষদাতা ও ঘুষখোর উভয়ে জাহান্নামের আগুনে জ্বলবে।” (তাবারানি) তদ্রুপ জুয়ার মাধ্যমে এক ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে বিনা পরিশ্রমে অন্য ব্যক্তির হস্তগত হয়। জুয়া সামাজিক অনাচার ও অপরাধের অন্তর্ভুক্ত। মানুষ জুয়া খেলা করে ব্যক্তি চরিত্র ও সমাজজীবন কলুষিত করে। তারা এ জঘন্যতম কর্মকাণ্ডের দরুন পারস্পরিক কলহ-বিবাদ, মারামারি, এমনকি নর হত্যায় লিপ্ত হয়। আল্লাহ বলেন- “আপনাকে তারা মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, এ দুটিতে রয়েছে বড় পাপ।” (সূরা আল-বাকারা : ২১৯ ) সুতরাং ঘুষ, জুয়া ও অশ্লীলতা সমাজে অন্যায়, অত্যাচার ও অবিচারের দিকে নিয়ে যায় ফলে সমাজব্যবস্থা ধ্বংস হয়।

উত্তর

সচেতন মানুষ ঘুষ, জুয়া ও অশ্লীলতা বন্ধে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এর গুরুত্ব ও প্রভাব অধিক। কেননা সচেতন মানুষ রাতভর অশ্লীল কর্মকাণ্ড ঠেকানোর জন্য কঠোর প্রতিবাদ করেন। কোনো অন্যায় হলে একজন সচেতন নাগরিক হিসেবে সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ফলে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। রাসুল (সা.) বলেছেন- “যদি তোমরা কোনো অন্যায় দেখ তাহলে তা হাত দিয়ে প্রতিবাদ কর। যদি তা সম্ভব না হয় তবে মুখ দিয়ে কর, যদি তাও সম্ভব না হয়, তবে অন্তর দিয়ে ঘৃণা কর।” (বুখারি) অতএব কোনো অপরাধ দেখলে সাথে সাথে তা প্রতিরোধ করা সচেতন মানুষের দায়িত্ব। প্রচারণা : কোনো খারাপ কাজ সংঘটিত হলে তা বন্ধের জন্য এর খারাপ দিক তুলে ধরে প্রচার-প্রচারণা করতে হবে। এতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষ অসৎ কাজ থেকে রিবত থাকবে তাই প্রচারণার প্রদক্ষেপ অধিক গুরুত্বপূর্ণ। জনমত গঠন : অন্যায়কে কঠোর হস্তে দমন করতে চেষ্টা করলে জনমত গঠন হবে। ফলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং গণআন্দোলন গড়ে ওঠবে। এর প্রভাবে সমাজ থেকে অন্যায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
HSCIslamic Studies 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।