রাতুলের এর কাজটি লটারি বা জুয়া। লটারি বা জুয়া মারাত্মক সামাজিক অনাচার।
জুয়ার দ্বারা একজন লাভবান হয় আর অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। ফলে একে অপরের মধ্যে ভীষণ শত্রুতা শুরু হয়। জুয়া সকলের জন্যই ক্ষতিকর। এতে কারোরই কল্যাণ নেই। আসলে এটি একটি প্রতারণামূলক অর্থ উপার্জনের মাধ্যম। মহানবি (সা.) বলেন, “যে প্রতারণা করে সে আমার অন্তর্ভুক্ত নয়।” গবেষণা করে দেখা গেছে, জুয়ার মাধ্যমে উপার্জিত টাকা মানুষ নানা পাপ কাজে খরচ করে। এমনকি অনেকে জুয়া, ব্যভিচার ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। আবার অনেকে জুয়ার টাকা সংগ্রহের জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। যেমন— চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস ইত্যাদি। এ ধরনের লোক নিজের স্বার্থের জন্য নিজের দ্বীন-ধর্ম, ইজ্জত-আব্রু ও দেশকে বিক্রি করে দিতেও কুণ্ঠিত হয় না। জুয়ার মাধ্যমে মানুষ সবকিছু হারিয়ে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। তাই পবিত্র কুরআনে এগুলোকে 'শয়তানি কাজ' বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন— এ অর্থাৎ, “এটি ঘৃণ্য শয়তানি কাজ ।” জুয়া, মদ ইত্যাদির মাধ্যমে শয়তান মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে।
সুতরাং রাতুলের চালু করা খেলাটি নিঃসন্দেহে জুয়ার অন্তর্ভুক্ত, যা একটি মারাত্মক সামাজিক অনাচার।