শেয়ারFacebookWhatsApp

'নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম'- ব্যাখ্যা কর।

উত্তর: নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম- এটি রাসুল (সা.)-এর বাণী। এ হাদিসে মাদকের পরিচয় ও এর বিধান বর্ণিত হয়েছে। যেসব খাদ্য, পানীয় বা বস্তু সুস্থ মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং নেশা সৃষ্টি করে সেগুলোকে মাদক বলে। আর প্রাকৃতিক মাদকদ্রব্য হলো মদ, গাঁজা, তাড়ি, হাশিশ, ভাং, আফিম, চরস, মারিজুয়ানা ইত্যাদি এবং রাসায়নিক মাদক হলো হেরোইন, মরফিন, কোকেন, পেথিডিন, সিডাকসিন, ইয়াবা ইত্যাদি। এ সবকিছু ইসলামে হারাম করা হয়েছে। কারণ এগুলো মাদকদ্রব্য, যা মানুষের জন্য ক্ষতিকর।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

কালাম সাহেব একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে । কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কিন্তু কালাম সাহেব তাকে বুঝিয়ে বলেন, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।”

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

সামাজিক অনাচার হলো মানুষের এমন সব ক্ষতিকর আচরণ যা মানুষের সামাজিক ও অর্থনৈতিক শৃঙ্খলা নষ্ট করে মানসিক অশান্তি সৃষ্টি করে।

উত্তর

নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম- এটি রাসুল (সা.)-এর বাণী। এ হাদিসে মাদকের পরিচয় ও এর বিধান বর্ণিত হয়েছে। যেসব খাদ্য, পানীয় বা বস্তু সুস্থ মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান-বুদ্ধি লোপ করে এবং নেশা সৃষ্টি করে সেগুলোকে মাদক বলে। আর প্রাকৃতিক মাদকদ্রব্য হলো মদ, গাঁজা, তাড়ি, হাশিশ, ভাং, আফিম, চরস, মারিজুয়ানা ইত্যাদি এবং রাসায়নিক মাদক হলো হেরোইন, মরফিন, কোকেন, পেথিডিন, সিডাকসিন, ইয়াবা ইত্যাদি। এ সবকিছু ইসলামে হারাম করা হয়েছে। কারণ এগুলো মাদকদ্রব্য, যা মানুষের জন্য ক্ষতিকর।

উত্তর

কালাম তার স্ত্রীর কথার পরও অভাব-অনটনের মাঝেও অসৎ পথ অবলম্বন করেনি। কেননা সে সততার আদর্শ গ্রহণ করেছে। মিথ্যা মানুষকে জাহান্নামি করে। এ সম্পর্কে নবি (সা.) এরশাদ করেন- إيَّاكُمْ وَالْكِذَبَ فَإِنَّ الْكِذَبَ يَهْدِى إِلَى الْفُجُوْرِ وَانَ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارُ অর্থ : “তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক। কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে।” (মুসলিম, হাদিস : ২৬০৭) মিথ্যা বলা ও মিথ্যার ওপর প্রতিষ্ঠিত থাকা সবচেয়ে মারাত্মক কবিরাহ গুনাহ। মহানবি (সা.) বলেন, “আমি তোমাদেরকে তিনটি বড় কবিরাহ গুনাহের কথা বলছি— (ক) আল্লাহর সাথে শরিক করো না। (খ) পিতামাতার অবাধ্য হয়ো না। (গ) মিথ্যা বল না এবং মিথ্যা সাক্ষ্য দিও না।” (বুখারি-মুসলিম) সর্বোপরি সত্যবাদিতা ইমানের বহিঃপ্রকাশ যা কালামকে অসৎ হতে দেয়নি।”

উত্তর

না, কালামের স্ত্রীর মতামতকে আমি সমর্থন করি না। কেননা তিনি প্রতারণা করার পরামর্শ প্রদান করেছেন। আর প্রতারণা করা মিথ্যার নামান্তর ও গর্হিত কাজ। সত্য-মিথ্যার মিশ্রণ ইসলামে নেই । মহান আল্লাহর ঘোষণা— “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা : ৪২) ইসলাম প্রতারণাকে সমর্থন করে না। যেকোনো ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির আপাতত ফল শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ বলেন, “হীন ঠকবাজরা ধ্বংস হোক! যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরাপুরি গ্রহণ করে। কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম দেয়।” (সূরা আল-মুতাফফিফিন : ৩) যে ধরনের ক্রয়-বিক্রয়ে অজ্ঞাত বা ধোঁকা খাওয়ার কিংবা একপক্ষ কর্তৃক অপরপক্ষকে ক্ষতি সাধনের সুযোগ থাকে, এমন ক্রয়-বিক্রয় হারাম। মহানবি (সা.) বলেন, “পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।” মুনতাকা) প্রতারক কখনো ইমানদার, বিশ্বাসী হতে পারে না ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না। প্রিয়নবি (সা.) বলেন, “যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেও আমাদের (মুসলিম) দলভুক্ত নয়।” (মুসলিম) উদ্দীপকের সৎ ও কর্মঠ ব্যবসায়ী কালামের সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এতে কালামের স্ত্রীর বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কালামের স্ত্রীর এ বক্তব্য প্রতারণা করার পরামর্শ হিসেবে গণ্য । অতএব, কালামের স্ত্রীর মতামত আদৌ সমর্থনযোগ্য নয়।
HSCIslamic Studies 1st Paperসিলেট সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।