শেয়ারFacebookWhatsApp

আদল কাকে বলে?

উত্তর: ইসলামি বিধান অনুযায়ী যার যতটুকু প্রাপ্য আছে, তা আদায়ের জন্য যথাযথ সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম আদল ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

আদল কাকে বলে?

উদ্দীপক

জনাব আহমদ রহিমানপুর গ্রামে স্থানীয় মসজিদে সালাতের নেতৃত্ব প্রদান করেন। তাঁর এলাকার লোকদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। জুমআর খুতবায় তিনি সমসাময়িক বিষয়াদি সম্পর্কে মুসল্লিদের অবহিত করেন । অপরদিকে জনাব সায়েম আল্লাহর হক আদায়ের পাশাপশি পাড়া-প্রতিবেশীদের খোঁজখবর নেন। তাদের সাথে সদাচরণ করেন।

নটরডেম কলেজ · 2023

উত্তর

ইসলামি বিধান অনুযায়ী যার যতটুকু প্রাপ্য আছে, তা আদায়ের জন্য যথাযথ সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম আদল ।

উত্তর

সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আল-কুরআনের পরিভাষা হলো : الْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهِي عَنِ الْمُنْكَرِ । ইসলামি জীবনদর্শনে এর গুরুত্ব অপরিসীম। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য। সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে সাধারণত কাউকে কোনোরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশদান করা বোঝায়। তবে ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সৎকাজের আদেশের মধ্যে গণ্য । অসৎ কাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব সায়েমের কর্মকাণ্ডে প্রতিবেশীর হক আদায়ের চিত্র ফুটে উঠেছে। জনাব সায়েম আল্লাহর হক আদায়ের পাশাপাশি পাড়া-প্রতিবেশীর খোঁজখবর নেন । তাদের সাথে সদাচরণ করেন, এখানে আল্লাহর হক বলতে বোঝায় আল্লাহ্ তায়ালা যেসব ইবাদাত-বন্দেগির কথা বলেছেন, তা যথাযথ পালন করাকে বোঝায়। আর প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, তাদের সাথে সদাচরণ করা প্রতিবেশীর হক। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষার খাতিরে পাড়া-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশী যেকোনো পর্যায়েই হোক না কেন সকলের প্রতি আল্লাহ তায়ালা সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে নম্র ও ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে। যেকোনো সৎ কাজে সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। প্রতিবেশীকে যথাযথ সম্মান করা কর্তব্য। নিজে প্রতিবেশীকে সম্মান করলে প্রতিবেশীও নিজেকে সম্মান করবে। ফলে প্রতিবেশীদের মাঝে মধুর সম্পর্ক গড়ে উঠবে। প্রতিবেশীকে সম্মান করা একজন ইমানদারের অন্যতম কর্তব্য। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করে।” (বুখারি)

উত্তর

জনাব আহমদ মসজিদকেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমামের দায়িত্ব পালন করছেন । আর্থসামাজিক কর্মকাণ্ডে ইমাম দিকনির্দেশনা প্রদান করবেন। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, ইমাম সাহেব তার দিকনির্দেশনা দিবেন এবং সেসব ব্যবস্থা বাস্তবায়ন করার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করবেন। আত্মকর্মসংস্থান এবং সমবায়ের মাধ্যমে লাগসই ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। মৎস্য চাষ, হাঁস-মুরগি খামার, দুগ্ধ খামার প্রতিষ্ঠা এবং শাকসবজির মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এসব কাজে সকল নেতৃত্বদানের জন্য ইমাম সাহেবকে স্বাস্থ্য শিক্ষাসহ এসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ট্রেনিং একাডেমি থেকে ৪৫ দিনের বুনিয়াদি ট্রেনিং নেওয়া যেতে পারে। সেখানে বনায়ন, কৃষি, মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় । ইমাম সাহেব এলাকার শিক্ষিত, সচেতন ব্যক্তি' হিসেবে সমসাময়িক প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে নিজে অবহিত হবেন এবং মুসল্লিদের অবহিত করবেন। যেমন— ওজোন স্তর এবং পরিবেশের ভারসাম্যহীনতা সম্বন্ধে জনগণকে অবহিত করবেন। জাতীয় টিকা দিবস, টিকা সপ্তাহের ঘোষণা দিবেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি সম্বন্ধেও খোঁজখবর রাখবেন এবং জনগণকে অবহিত করবেন। উদ্দীপকের জনাব আহমদ উপরে উল্লিখিত কার্যক্রম পরিচালনা করে থাকেন। এসব কাজের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করে আদর্শ সমাজ ও নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইমাম সাহেব।
HSCIslamic Studies 1st Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।